প্রচ্ছদ দৈনিক খবর

দিল্লিতে প্রতি ঘণ্টায় ১২ জনের প্রাণ কাড়ছে করোনা

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

প্রা’ণঘাতী করো’না ভাই’রাসে পুরোপুরি বিপর্যস্ত ভা’রত। দেশটির রাজধানী দিল্লিতে করো’না রোগীদের মৃ’ত্যুর মিছিলে গত কয়েকদিন ধরে প্রতিঘণ্টায় যোগ হচ্ছেন গড়ে ১২ জন। ভা’রতের কেন্দ্র সরকারের তথ্যমতে, চলতি সপ্তাহে দিল্লিতে প্রতিঘণ্টায় গড়ে ১২ জনেরও বেশি করো’না রোগীর মৃ’ত্যু হয়েছে। গত সপ্তাহেই এই সংখ্যা ছিল প্রতিঘণ্টায় গড়ে পাঁচজন। আর চলতি সপ্তাহে সে সংখ্যা এখন দ্বিগুণেরও বেশি।

আজ রবিবার (২৫ এপ্রিল) রাজ্য সরকার জানিয়েছে, ১৯ থেকে ২৪ এপ্রিল দিল্লিতে করো’নায় প্রা’ণ হারিয়েছেন ১ হাজার ৭৭৭ জন আ’ক্রান্ত। অর্থাৎ, ঘণ্টাপ্রতি গড়ে ১২ জনেরও বেশি। অন্যদিকে, গত সপ্তাহের ১২ থেকে ১৭ এপ্রিলের মধ্যে দিল্লিতে ৬৭৭ জনের মৃ’ত্যু নথিবদ্ধ করা হয়েছিল। যা প্রতি ঘণ্টার হিসাবে গড়ে পাঁচজনের বেশি।

করো’নার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় মহারাষ্ট্র, কর্নাট’ক, উত্তরপ্রদেশ, গুজরাটসহ একাধিক রাজ্যে দৈনিক সংক্রমণ হু হু করে বাড়ছে। রাজধানী দিল্লিতেও নতুন সংক্রমণ দ্রুতগতিতে ছড়াচ্ছে। কোভিড রোগীদের ভিড়ে দিল্লির হাসপাতালগুলোতে তিল ধারণের জায়গা নেই। করো’নার চিকিৎসায় শুরু হয়েছে অক্সিজেনের হাহাকার। এমন পরিস্থিতিতে গত ২৪ ঘণ্টায় দিল্লিতে ৩৫৭ জনের মৃ’ত্যু হয়েছে বলে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

দিল্লিতে কত দ্রুতগতিতে করো’নায় মৃ’তের সংখ্যা বাড়ছে তা গত কয়েকদিনের একটি পরিসংখ্যানে চোখ রাখলে স্পষ্ট হবে। ভা’রতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুলেটিনের তথ্যমতে, গত সোমবার (১৯ এপ্রিল) দিল্লিতে ২৪০ জন কোভিড রোগী মা’রা গিয়েছিলেন। অর্থাৎ গড়ে ঘণ্টাপ্রতি ১০ জন। তবে পরের দিন, মঙ্গলবার তা বেড়ে হয় ২৭৭। এরপর বুধবার এবং বৃহস্পতি যথাক্রমে ২৪৯ ও ৩০০ জনের মৃ’ত্যু হয়। শুক্রবার এবং শনিবার তা বেড়ে ৩৪৫-এ দাঁড়ায়। শনিবার মোট ৩৫৭ জন মা’রা যান। অর্থাৎ প্রতি ঘণ্টায় গড়ে ১৫ জনের মৃ’ত্যু হয়েছিল।

দিল্লিতে মৃ’ত্যুর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি দৈনিক সংক্রমণের গতিকে বশে আনা যাচ্ছে না। চলতি সপ্তাহে দৈনিক সংক্রমণ ২৬.১২ শতাংশ থেকে ৩২.২৭ শতাংশে পৌঁছেছে। সূত্র : আনন্দবাজার পত্রিকা