চিত্রনায়িকা নুসরাত ফারিয়া বেশ ফ্যাশনসচেতন। দেশ ও দেশের বাইরে থেকে জামাকাপড় সংগ্রহ করা তাঁর সখ। তাঁর পোশাকের ঝুড়িতে আছে অসংখ্য নামী ব্র্যান্ডের জামাকাপড়। সেখান থেকে নতুন ও পুরোনো মিলে দুই শতাধিক পোশাক যাচ্ছে সুবিধাবঞ্চিত মানুষের কাছে।
দশ টাকার বিনিময়ে সেই পোশাক আগামী ঈদুল আজহায় সুবিধাবঞ্চিত মানুষদের হাতে তুলে দেওয়া হবে। রাজধানীর ঢাকা উদ্যানে বস্তির সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে সুইচ-বাংলাদেশ ফাউন্ডেশন। এই সংগঠন ফারিয়ার পোশাকগুলো সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বিতরণ করবে। নুসরাত ফারিয়া জানান, ফাউন্ডেশনের কাপড় বিতরণের পরিকল্পনা পছন্দ হয়েছে তাঁর। সে কারণেই গত ৩১ মে ফাউন্ডেশনের হাতে পোশাকগুলো তুলে দিয়েছেন তিনি।
একেবারেই নতুন বা দুই–একবার ব্যবহার করা পোশাক আছে এই তালিকায়। নুসরাত ফারিয়া বলেন, ‘ফাউন্ডেশন যে প্রক্রিয়ায় সুবিধাবঞ্চিত মানুষের সহযোগিতা করে, সেটা আমা’র ভালো লেগেছে। ১০ টাকার বিনিময়ে একেকটি পোশাক পাচ্ছেন সুবিধাবঞ্চিত মানুষেরা। তাঁরা ফ্রিতে নিচ্ছেন না। কম টাকা হলেও কিনে নিয়ে পরছেন। এটা তাঁদের কাছে অন্য রকম আনন্দের ব্যাপার হবে। আর এটাকে আমি দান বলছি না। বলছি উপহার।’
এই নায়িকা জানান, নিজে পরার জন্য কিংবা সিনেমায় ব্যবহারের জন্য কেনা পোশাকই সুবিধাবঞ্চিত মানুষদের জন্য উপহার হিসেবে ফাউন্ডেশনকে দিয়েছেন তিনি। ফারিয়া বলেন, ‘দেশ ও দেশের বাইরে গেলে নিজের বা সিনেমায় ব্যবহারের জন্য পোশাক সংগ্রহ করি। ‘‘ইন্সপেক্টর নটি কে’’ সিনেমা’র জন্য ১৫টি পোশাক কিনেছিলাম। সেগুলোর বেশির ভাগই আর ব্যবহার করা হয়নি। সেসব পোশাকও আছে এখানে।’
এই অ’ভিনেত্রী জানান,
এ ধরনের কাজ তাঁর কাছে আনন্দের। এর আগেও তিনি তাঁর আয় থেকে সুবিধাবঞ্চিত মানুষের জন্য নানান কিছু করেছেন। জানান ,এর আগে ‘পটাকা’ গানের আয় থেকে দুই লাখ টাকা একটি স্কুলের ছে’লেমে’য়েদের জন্য দিয়েছিলেন তিনি। জানাগেছে, এর আগে অ’ভিনেত্রী জয়া আহসান এবং শবনম ফারিয়াও সুবিধাবঞ্চিত মানুষের জন্য তাঁদের পোশাক দিয়েছেন।













































