প্রচ্ছদ দৈনিক খবর

দল পেয়েও আইপিএল খেলা হচ্ছে না রাজস্থানের ডুসেনের

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

বেন স্টোকসের পরিবর্তে তাকে দলে নিয়েছিল রাজস্থান রয়েলস। ৫৫ রানে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে ৩য় জয় তুলে নিয়েছে রাজস্থান রয়েলস। স্বভাবতই লম্বা হাসির রেখা থাকার কথা মুস্তাফিজদের মুখে। কিন্তু সেই হাসি লম্বা হচ্ছে না।

টুর্নামেন্টের মাঝ পথে প্রোটিয়া হার্ড হিটার ব্যাটসম্যান ভ্যান ডার ডুসেনকে দলে নিয়েছিল রাজস্থান রয়েলস। কিন্তু তাকে আর পাচ্ছে না তারা। আইপিএল ২০২১-এর নিলামে ভিত্তিমূল্য হিসেবে ৫০ লাখ রুপি দাম রাখা হয় ভ্যান ডার ডুসেনের। এই টুর্নামেন্ট ইঞ্জুরির কারণে খেলা হচ্ছে না বেন স্টোকসের। তার পরিবর্তে লিগের মাঝপথে এই প্লেয়ারকে দলে ভিড়িয়েছিল রাজস্থান।

ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) তাকে অনাতিপত্র (এনওসি) না দেয়ার তার আর আসা হচ্ছে না আইপিএলে। বেন স্টোকস, অ্যান্ড্রু টাই, জোফ্রা আর্চার সহ দলের একাধিক তারকা চোটের কারণে বা করোনা পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে দল ছাড়তে বাধ্য হয়েছেন। পরপর বিদেশি তারকা হারিয়ে সমস্যায় পড়েছে রাজস্থান শিবির। মাত্র ৪ জন বিদেশিই হাতে আছে তাদের। একদিকে দল আশানুরূপ খেলতে পারছে না,

তার ওপর করোনা পরিস্থিতিতে পরিবর্ত ক্রিকেটার পাওয়াও চাপ। এরই মাঝে একজনকে পেয়েও তাকে আনতে পারলো না দলটি। দক্ষিণ আফ্রিকার হয়ে মাত্র ২০ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ডুসেন। আর এরই মাঝে হয়ে উঠেছেন দলের অন্যতম ভরাসা। অত্যান্ত ধারাবহিক এই ব্যাটসম্যান এরই মাঝে ৬২৮ রান নিয়ে ঢুকে পড়েছেন আইসিসি টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে। আছেন কোহলির ঠিক পরে ৬ নাম্বারে।

তাকে পেলে যে বাটলারের বিকল্প হিসেবে বেশ সুবিধাতেই থাকতো তারা। কিন্তু সেটি হওয়ায় এখন নতুন করে বিকল্প খুজতে হবে তাদের।