প্রচ্ছদ দৈনিক খবর

দরজায় কড়া নাড়ছে ওমিক্রন: স্বাস্থ্য অধিদপ্তর

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন দুয়ারে কড়া নাড়ছে বলে হুঁশিয়ার করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও পরিচালক (রোগ-নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. নাজমুল ইসলাম। তিনি বলেন, দেশে করোনাভাইরাসের সংক্রমণ কমলেও আত্মতুষ্টির সুযোগ নেই।রোববার (০৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে আয়োজিত স্বাস্থ্য বুলেটিনে তিনি সবাইকে সর্তক থাকার আহ্বান জানান।

ডা. নাজমুল ইসলাম বলেন, দেশে এখন করোনা সংক্রমণের হার ২ শতাংশের নিচে। এরপরও আত্মতুষ্টিতে ভোগার কোনো কারণ নেই। কারণ ঘরের দরজায় বিপজ্জনক ধরন ওমিক্রন কড়া নাড়ছে। এই মুহূর্তে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। সবাইকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, মাস্ক পরতে হবে। এগুলো নিশ্চিত করতে পারলে ওমিক্রন হোক বা অন্য কোনো ধরন হোক তা আমরা মোকাবিলা করতে সক্ষম হবো।

তিনি বলেন, ওমিক্রন মোকাবিলায় আমরা প্রস্তুত আছি। এ ক্ষেত্রে কমিউনিটিতে আমাদের সবার প্রত্যক্ষ-পরোক্ষ অংশগ্রহণ জরুরি। একই সঙ্গে অন্যকে অনুপ্রাণিত ও উদ্বুদ্ধ করা এবং সহায়তার মধ্য দিয়েই আমরা এ ভাইরাসটিকে শতভাগ নিয়ন্ত্রণে রাখতে পারবো বলে মনে করি।

আরও পড়ুন=টানা বৃষ্টিতে খেলা আর শুরু হতেই পারল না। অবস্থা বুঝে দুপুর ৩টায়ই দিনের খেলার সমাপ্তি টেনে দিলেন আম্পায়াররা।প্রথম দিনে খেলা হয়েছিল ৫৭ ওভার। দ্বিতীয় দিনে হতে পারল মোটে ৬.২ ওভার। বাবর আজম ও আজহার আলি তাতেই তুলে ফেলেন ২৭ রান। তৃতীয় উইকেটে দুজনের অবিচ্ছিন্ন জুটি পেরিয়ে যায় শতরান।যেটুকু সময় মিলেছে, সহায়ক কন্ডিশনেও ভালো বোলিং করতে পারেননি বাংলাদেশের দুই পেসার ইবাদত হোসেন চৌধুরি ও সৈয়দ খালেদ আহমেদ।

তৃতীয় দিনেও খেলা শুরু হবে সকাল সাড়ে ৯টায়।সংক্ষিপ্ত স্কোর:পাকিস্তান ১ম ইনিংস: (আগের দিন ১৬১/২) ৬৩.২ ওভারে ১৮৮/২ (আজহার ৫২*, বাবর ৭১*; ইবাদত ১২-১-৪৮-০, খালেদ ৭.২-১-২৬-০, সাকিব ১৫-৬-৩৩-০, তাইজুল ১৭-৫-৪৯-২, মিরাজ ১২-২-৩১-০)বৃষ্টির খেলা চলছে খেলা বন্ধ হওয়ার পর এক ঘণ্টা পেরিয়ে গেল, বৃষ্টি থামাথামির নাম নেই। উইকেটের চারপাশ তো বটেই, ঢেকে রাখা হচ্ছে এখন আউটফিল্ডের নানা অংশও।এমন বিরূপ প্রাকৃতিক অবস্থার মধ্যেও কিছু দর্শক গ্যালারিতে অপেক্ষায়, কখন শুরু হবে খেলা। তবে খুব সহসাই শুরু হওয়ার কোনো সম্ভাবনা নেই।