প্রচ্ছদ দৈনিক খবর

তোপের মুখে ক্রিকেটারদের প্রাপ্য টাকা পরিশোধে রাজি হলো বিসিসিআই

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

বিশ্ব মিডিয়ায় খবর ছড়িয়ে পড়ে, এক বছর পার হতে চললেও ক্রিকেটারদের প্রাপ্য টাকা পরিশোধে করতে গড়িমসি করছে ভারতীয় বোর্ড। আর তাতেই টনক নড়ে বিসিসিআই’র। তোপের মুখে পড়ার পর অবশেষে ক্রিকেটারদের টাকা পরিশোধে সম্মত হয়েছে বোর্ড।

২০২০ সালে অস্ট্রেলিয়ার নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে রানার্সআপ হয়েছিল ভারতের নারীরা। কিন্তু পুরুষ্কার স্বরুপ আইসিসি থেকে প্রাপ্ত অর্থ এখনো বুঝিয়ে দেয়া হয়নি হারমানপ্রীতকরদের। আর সেই ব্যাপারটিই আন্তর্জাতিক গণমাধ্যম চলে আসে কোনওভাবে। এরপরেই বিষয়টি নজরে আসে নীতিনির্ধারকদের। তোপের মুখে পড়ার পর বিসিসিআইয়ের তরফে এক সিনিয়র কর্মকর্তা রবিবার সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়ে দিয়েছেন,

এই সপ্তাহেই ক্রিকেটারদের পুরস্কারের বকেয়া টাকা পাঠিয়ে দেওয়া হবে। ওই কর্মকর্তা বলেন, “এই সপ্তাহের শেষেই ভারতের মহিলা দলের ক্রিকেটাররা বিশ্বকাপের পুরস্কার মূল্যের অর্থ পেয়ে যাবে। লেনদেন সম্পন্ন হয়েছে। আশা করছি ওরা খুব তাড়াতাড়িই টাকা পেয়ে যাবে। আমরা আইসিসির কাছ থেকে গত বছর শেষের দিকে টাকা পেয়েছি।” অন্য এক কর্তা আরো বলেন,

“এমনটা নয় যে, শুধু মেয়েদের এই একটা পাওনা মেটানো হয়নি। বরং ছেলেদের কেন্দ্রীয় চুক্তির টাকা, আন্তর্জাতিক ম্যাচ ফি, ছেলে ও মেয়েদের ঘরোয়া ক্রিকেটের টাকা সবকিছুই বাকি আছে। এগুলোও পরিশোধে একটু সময় লাগছে।”