চলতি মাসে তাপপ্রবাহ আরও ছড়িয়ে পড়বে। থাকবে আগামী মাসের শুরু পর্যন্ত। এরপর কিছুটা ঝড়-বৃষ্টি হয়ে তাপমাত্রা কমে আসতে পারে। কিন্তু গরম কমবে না। ঝড়-বৃষ্টি কমলে আবারও বাড়তে পারে তাপমাত্রা। সোমবার (২৬ এপ্রিল) আবহাওয়াবিদ হাফিজুর রহমান এসব কথা জানান।
তিনি বলেন, চলতি মাসে তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই। দুই এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কম বেশি হতে পারে। তাপপ্রবাহও আগের মতোই থাকবে। কিছু কিছু এলাকায় আরও ছড়িয়ে পড়তে পারে।
তিনি বলেন, আগামী মাসের প্রথম সপ্তাহে কালবৈশাখী হতে পারে। সঙ্গে কিছু বৃষ্টিও। এতে তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে। তবে এটি সাময়িক। গ্রীষ্মকালে এই তাপমাত্রা এমনই থাকার কথা।













































