প্রচ্ছদ দৈনিক খবর

ঢাবিতে অনলাইন পরীক্ষার চূড়ান্ত সিদ্ধান্ত আজ

6
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বর্ষের (স্নাতক, স্নাতকোত্তর) অনলাইন পরীক্ষা গ্রহণের বিষয়ে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আমাদের শিক্ষার্থীরা সেশনজটের শ’ঙ্কায় আছে। তাদের ক্ষতি পুষিয়ে উঠতে আম’রা অনলাইনে পরীক্ষার বিষয়ে চিন্তা-ভাবনা করছি। ডিনস কমিটির বৈঠকে পরাম’র্শ এসেছে। কিছু প্রস্তাবনাও পেয়েছি। এখন একাডেমিক কাউন্সিলে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

এর আগে বুধবার ডিনস কমিটির এক সভায় অনলাইনে পরীক্ষা নেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়।অনলাইনে পরীক্ষা নেওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক মো. হাসানুজ্জামান বলেন, করো’নার কারণে সেশনজট শ’ঙ্কায় ডিনস কমিটির

জরুরি বৈঠকে অনলাইনে পরীক্ষা নেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। জুলাই মাসের মধ্যে যদি সশরীরে পরীক্ষা নেওয়ার মতো পরিস্থিতি তৈরি না হয় তাহলে অনলাইনে পরীক্ষা নেওয়া হবে। সেক্ষেত্রে তিন ঘণ্টার পরীক্ষা এক ঘণ্টা বা দেড় ঘণ্টায় নেওয়া হবে।অনলাইনে পরীক্ষা পদ্ধতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে স্ব-স্ব বিভাগকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।