প্রচ্ছদ দৈনিক খবর

ডিভোর্সের টাকা নিয়ে বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী নারী হবেন মেলিন্ডা

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

স্বামী বিল গেটসের স’ঙ্গে ডিভোর্সের পর বিশ্বের দ্বিতীয় শী’র্ষ ধনী নারীতে প’রিণত হতে পারেন মেলিন্ডা গেটস। মানবাধিকার ও নারী অধিকার র’ক্ষায় কাজ করা মেলিন্ডার সম্পদের পরিমাণ দাঁড়াতে পারে ৭ হাজার ৩০০ কোটি মা’র্কিন ডলারে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গা’র্ডিয়ান এক প্র’তিবেদনে একথা জা’নিয়েছে।

সোমবার (৩ মে) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের সিয়াটল কিং কাউন্টি সুপিরিয়র আদালতে ডিভোর্সের আবেদন করেন। আবেদনে তিনি বলেন, মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা ও পৃথিবীর অন্যতম শী’র্ষ ধনী ব্য’ক্তি মাল্টিবিলিয়নার বিল গেটসের স’ঙ্গে তার বিয়ে ‘অপ্রত্যাশিতভাবে ভে’ঙে’ গেছে।

আর তাই তাদের দুজনের ১৪ হাজার ৬০০ কোটি মা’র্কিন ডলার সমমূল্যের সম্পদ দু’জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার আবেদনও করেন আদালতের কাছে।

গা’র্ডিয়ান বলছে, ডিভোর্সের কারণে এই বিপুল পরিমাণ সম্পদের ৫০-৫০ ভাগাভাগি সম্ভব। কারণ আদালতে ডিভোর্সের আবেদনের সময় দাখিল করা নথিতে বিয়ের চুক্তিপত্র বা ‘প্রিনাপশাল এগ্রিমেন্ট’ নেই।

অর্থাৎ ১৯৯৪ সালে বিয়ের সময় প্রিনাপশাল এগ্রিমেন্ট স্বাক্ষর করেননি বিল ও মেলিন্ডা গেটস। আর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অ’ঙ্গরাজ্যের নিয়ম অনুযায়ী, প্রিনাপশাল এগ্রিমেন্ট না থাকলে ডিভোর্স প্রত্যাশী দম্পতির মধ্যে সম্পদ ভাগ হবে সমান ভিত্তিতে।

মেলিন্ডা গেটস স’ম্প্রতি নিজে’র বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে নাম পরিবর্তন করে রেখেছেন মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস। আদালতের সি’দ্ধান্তের মাধ্যমে তিনি যদি সত্যি সত্যিই ৭ হাজার ৩০০ কোটি মা’র্কিন ডলারের সম্পদের মালিক বনে যান,

তাহলে তিনি হবেন বিশ্বের দ্বিতীয় শী’র্ষ ধনী নারী। তার ওপরে অব’স্থান করবেন কেবল ল’রিয়ালের মালিক ফ্রাঙ্কয়িজ বেটেনকোর্ট। ৬৭ বছর বয়সী বেটেনকোর্টের সম্পদের পরিমাণ ৮ হাজার ৩০০ কোটি মা’র্কিন ডলার।

ব্লুমবার্গ বিলিয়নার ইনডেক্সের তথ্য অনুযায়ী, মাইক্রোসফট করপোরেশনের সহ-প্রতিষ্ঠাতা ৬৫ বছর বয়সী বিল গেটস বর্তমানে বিশ্বের চতুর্থ শী’র্ষ ধনী। তার সম্পদের মোট পরিমাণ প্রায় ১৪ হাজার ৬০০ কোটি মা’র্কিন ডলার।

অন্যদিকে, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের কো-চেয়ার ৫৬ বছর বয়সী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস বৈ’শ্বিক স্বা’স্থ্য ইস্যু ও নারীদের সমঅধিকার প্রতিষ্ঠায় বিশ্বব্যাপী কাজ করছেন। সূত্র: গা’র্ডিয়ান