প্রচ্ছদ দৈনিক খবর

ঠোঁটের আগায় ২০০টির বেশি রাজধানীর নাম ২ বছরের শিশুর

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

স্কুলে যাওয়ার আগে শিশুকালেই কিছু সাধারণ জ্ঞান আমাদের মুখস্ত করান বাবা-মা। স্কুলে যাওয়ার পর তার পরিধি ধীরে ধীরে বাড়তে থাকে। একসময় চাকরির পরীক্ষা দিতে গিয়েও কোন দেশের রাজধানী কোনটা, মুদ্রা আর বিখ্যাত ব্যক্তিদের নাম মুখস্ত করতে করতে নাভিশ্বাস উঠার অবস্থা। তবে মাত্র দুই বছরের শিশুর মুখে যদি মুখস্ত এগুলো শোনেন অবাক হবেন বৈকি! এমনটাই করেছে আড়াই বছরের ছোট্ট মেয়ে প্রণীনা।

অনর্গল বলে চলেছে ২০০টির বেশি দেশের রাজধানীর নাম। ভারতের ছত্তিশগড় রাজ্যের আইএএস কর্মকর্তা প্রিয়াঙ্কা শুক্লা এই শিশুর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে পোস্ট করেছেন। ছোট্ট মেয়েটি বেশির ভাগ দেশের রাজধানীর নামই সঠিকভাবে বলতে পারে। অনেক প্রাপ্তবয়স্ক ব্যক্তিরাও এসব নাম বলতে গিয়ে অসুবিধায় পড়েন। শিশুটির নাম প্রণীনা। ছোট থেকেই তার স্মৃতিশক্তি ভালো।

বাবা প্রদীপ বলেন, ২ বছর বয়সে শিশুটি ২০৫টি দেশের রাজধানীর নাম বলতে পারত। ভিডিও পোস্টের পর শুক্লা জানতে চান তার ফলোয়াররা কতগুলো দেশের রাজধানীর নাম জানেন। শুক্লা বলেন, বিস্ময়কর এই শিশু তারই এক সহকর্মী প্রদীপ ট্যান্ডনের মেয়ে। ভিডিওতে দেখা গেছে, প্রনীনার কাছে একজন নারী একের পর এক দেশের রাজধানীর নাম জানতে চাইছেন। প্রথমে তার কাছে আফগানিস্তানের রাজধানীর নাম জানতে চাওয়া হয়।

এরপর আর্মেনিয়া, বাহরাইন, ভুটান, ইসরায়েল ও জাপানের রাজধানীর নাম জানতে চাওয়া হয়। প্রণীনা সব কটি দেশের রাজধানীর নাম সঠিকভাবে বলতে পেরেছে। প্রণীনার ভিডিওটি ২৫ হাজারের বেশিবার দেখা হয়েছে। দুই হাজারের বেশি লাইক পড়েছে। অনেক টুইটার ব্যবহারকারী প্রণীনার স্মৃতিশক্তির প্রশংসা করেছেন।

একজন টুইটার ব্যবহারকারী বলেন, প্রণীনা নামটি অন্য রকম। একজন এ নামের অর্থ জানতে চান। প্রণীনার বাবা বলেন, এর অর্থ জীবনীশক্তি। তবে ছোট শিশুটির এ রকম ভিডিও রেকর্ড করা ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও শেয়ার করার বিরোধিতা করেছেন অনেকে। এত অল্প বয়সে শিশুটিকে নিয়ে এমন চটকদার ভিডিও বানানোয় অনেকেই সমালোচনা করেছেন।