সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার একাউন্ট বন্ধ হওয়ার পর ইনস্টাগ্রামে ভরসা রেখেছিলেন বলিউড তারকা কঙ্গনা রানাউত। এবার সেখানেও টিকতে পারছেন না! শনিবার সকালে করো’না পজিটিভ হওয়ার খবর দিয়েছিলেন অ’ভিনেত্রী।
রোববার সেই পোস্ট তুলে নিয়েছে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ।কঙ্গনার দাবি, এ সবের পেছনে দায়ী ‘কোভিড ফ্যান ক্লাব’ ভা’রতীয় গণমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, শনিবার সকালে কঙ্গনা ইনস্টাগ্রামে নিজের করো’না আ’ক্রান্ত হওয়ার খবরটি দিয়ে লিখেছেন, ‘এই রোগ সাধারণ সর্দি-জ্বর ছাড়া আর কিছুই নয়।
সংবাদমাধ্যম একটু বেশিই বাড়াবাড়ি করছে। যার ফলে কিছু মানুষ আতঙ্কে ভুগছেন’। তিনি এ কথাও জানিয়েছিলেন, এই ভাই’রাসকে ধ্বংস করবেন। মানুষকে তার উপদেশ, ‘এই ভাই’রাসকে ক্ষমতাশালী হতে দেবেন না। এর থেকে আপনার শক্তি অনেক বেশি। ভ’য় পাবেন না। আপনি যদি ভ’য় পান, তবে সে আপনাকে আরও বেশি ভ’য় দেখাবে’।
এরপর রোববার দুপুরে কঙ্গনা নতুন পোস্ট দিয়ে জানান, তার সেই পোস্ট সরিয়ে নিয়েছে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ।
কঙ্গনার দাবি, ‘নেটমাধ্যমে সন্ত্রাসবাদী এবং কমিউনিস্টরা রয়েছে জানি। এ বার জানলাম, কোভিড ফ্যান ক্লাবও রয়েছে’।তার মতে, তিনি ভাই’রাসকে ধ্বংস করবেন বলেছিলেন বলেই তার পোস্ট সরিয়ে দেওয়া হয়েছে। আর তাই তার উপলব্ধি, ইনস্টাগ্রামেও এক সপ্তাহের বেশি টিকতে পারবেন কিনা তার স’ন্দেহ।













































