প্রচ্ছদ দৈনিক খবর

টলিউড নায়িকাদের বিদ্যার দৌড়

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

অ’ভিনয়শিল্পীদের বিচার করা হয় তাদের অ’ভিনয়দক্ষতা ও শরীরি সৌন্দর্য দিয়ে। পর্দায় তাদের আকর্ষণীয় উপস্থিতি অন্য সবকিছুকে ছাপিয়ে যায়! টলিউডের অনেক নায়িকাই তারকাখ্যাতির পাশাপাশি শিক্ষাগত যোগ্যতার দিক থেকেও অনেকটা এগিয়ে। টলিউডের প্রথম সারির বেশ কয়েকজন নায়িকার শিক্ষাগত যোগ্যতা নিয়ে সাজানো হয়েছে এই প্রতিবেদন।

শুভশ্রী গাঙ্গু’লি
টলিউডের জনপ্রিয় অ’ভিনেত্রী শুভশ্রী গাঙ্গু’লি ১৯৮৯ সালের ৩ নভেম্বর পশ্চিমবঙ্গের বর্ধমান জে’লায় জন্মগ্রহণ করেন। বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুল থেকে মাধ্যমিক শিক্ষা শেষ করেন তিনি। শিলিগুড়ি ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে বি. টেক ডিগ্রি অর্জন করেন এই অ’ভিনেত্রী।

পাওলি দাম
১৯৮০ সালের ৪ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন পাওলি দাম। কলকাতার লোরেটু স্কুল থেকে স্কুলজীবন শেষ করেন তিনি। পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিদ্যাসাগর কলেজে ভর্তি হন। সেখান থেকে রসায়ন বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন এই অ’ভিনেত্রী।

মিমি চক্রবর্তী
পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন মিমি চক্রবর্তী। তার শৈশব কে’টেছে অরুণাচল প্রদেশের তিরাপ জে’লার দেওমালি শহরে। পরে পরিবারের সঙ্গে জলপাইগুড়িতে তার পৈত্রিক বাড়িতে ফিরে আসেন।জলপাইগুড়ি হলি চাইল্ড স্কুলে পড়েছেন মিমি। এরপর বিন্নাগুড়ির সেন্ট জেমস স্কুলে। তারপর কলকাতায় চলে যান মিমি। কলকাতার আশুতোষ কলেজ থেকে ইংরেজি বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন এই অ’ভিনেত্রী।

কোয়েল মল্লিক
কলকাতায় জন্মগ্রহণ করেন তারকা সন্তান, অ’ভিনেত্রী কোয়েল মল্লিক। মডার্ণ হাই স্কুলে কে’টেছে তার স্কুলজীবন। পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে গোখলে মেমোরিয়াল গার্লস কলেজ থেকে বি. এস. সি (অনার্স) ডিগ্রি লাভ করেন এই অ’ভিনেত্রী।

নুসরাত জাহান
১৯৯০ সালের ৮ জানুয়ারি জন্মগ্রহণ করেন নুসরাত জাহান। তার মা-ও একজন অ’ভিনেত্রী ছিলেন। কুইন অব দ্য মিশন স্কুল থেকে স্কুলজীবন শেষ করেন নুসরাত। পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভবানীপুর কলেজ থেকে ব্যাচেলর অব কমা’র্স ডিগ্রি লাভ করেন এই অ’ভিনেত্রী।

পায়েল সরকার
১৯৮০ সালের ১০ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন অ’ভিনেত্রী পায়েল সরকার। ২০০৪ সালে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি।

পার্ণো মিত্র
১৯৮৭ সালের ৩১ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন পার্ণো মিত্র। কিন্তু বাবার চাকরির সুবাদে অরুণাচল প্রদেশে তার শৈশব কে’টেছে। দার্জিলিংয়ের ডাউ হিল স্কুল ও কলকাতার প্রাট মেমোরিয়াল স্কুল থেকে স্কুলজীবন শেষ করেন তিনি। পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন এই অ’ভিনেত্রী।

তনুশ্রী দত্ত
১৯৮৪ সালের ১৯ মা’র্চ বিহারের জামশেদপুরে জন্মগ্রহণ করেন তনুশ্রী দত্ত। ম’র্ডান হাই স্কুল থেকে স্কুলজীবনের শিক্ষা শেষ করেন। পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বাসন্তী দেবী কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন তনুশ্রী।

সোহিনী সরকার
১৯৮৭ সালের ৬ মা’র্চ পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জে’লার খড়দহে জন্মগ্রহণ করেন সোহিনী সরকার। সেখানেই বেড়ে উঠেছেন তিনি। ২০১১ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে মাস্টার্স ডিগ্রি লাভ করেন এই অ’ভিনেত্রী।

কৌশানী মুখার্জি
১৯৯২ সালে ১৭ মে কলকাতার বরাহনগরে জন্মগ্রহণ করেন কৌশানী। তার শৈশবও কে’টেছে এই শহরে। এ. জি. চার্চ স্কুল থেকে স্কুলজীবন শেষ করেন তিনি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের হেরাম্বা চন্দ্র কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন এই অ’ভিনেত্রী।