প্রচ্ছদ দৈনিক খবর

ঝড়বৃষ্টির মুখে পড়তে যাচ্ছে দেশের ১৬ অঞ্চল

4
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

রাজশাহী, খুলনা, যশোরসহ দেশের ১৬টি অঞ্চল কালবৈশাখী ঝড়বৃষ্টির মুখে পড়তে যাচ্ছে। বুধবার (৫ মে) সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

তারা বলেছে, খুলনা, যশোর, নড়াইল, মাদারীপুর, ফরিদপুর, বরিশাল, ভোলা, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, গাজীপুর, টাঙ্গাইল অঞ্চলসমূহ দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্মুখীন হতে যাচ্ছে।

এদিকে আজ সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন=মাঠ ও মাঠের বাহিরে নানান কর্মকাণ্ডের কারনে সাকিব আলোচিত- সমালোচিত। তবে একটা কথা অস্বীকার করার কোন উপায় নেই তিনি বর্তমান বিশ্বের সেরা একজন ক্রিকেটার।

নতুন খবর হচ্ছে, আইপিএল খেলতে এখন ভারতে অবস্থান করছেন সাকিব আল হাসান। সেখান থেকেই ইএসপিএন ক্রিকইনফোর ২৫ প্রশ্নের সাক্ষাৎকারের মুখোমুখি হয়েছেন তিনি। সেখানে এক প্রশ্নের উত্তরে সাকিব বলেছেন পৃথিবীকে করোনামুক্ত করার সুপারপাওয়ার চান তিনি।

সাকিবকে প্রশ্ন করা হয়, আপনাকে যদি একটি সুপারপাওয়ার বেছে নিতে বলে, আপনি কোনটি নিবেন?সাকিব: যেকোনো একটা সুপারপাওয়ার যেটা আমাকে পৃথিবী থেকে করোনাভাইরাস দূর করার ক্ষমতা দিবে।