প্রচ্ছদ বিনোদন

জীবনে একাধিক পুরুষের প্রতারণা! ধোঁকা খেতে খেতে বিয়ের উপর থেকে আস্থা হারালেন রাখি সাওয়ান্ত

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

বলিউডের অন্যতম জনপ্রিয় আইটেম গার্ল রাখি সাওয়ান্ত বর্তমান রয়েছেন জনপ্রিয়তারত শীর্ষে। নানান সময় যেকোনো বিষয় নিয়ে চর্চায় থাকেন অভিনেত্রী। তিনি নিজেকে বারবার বিবাহিত বললেও এখনও অবধি তাঁর অনুরাগীদের সামনে আসেনি তাঁর কানাডা প্রবাসী স্বামী রীতেশ পান্ডে -এর প্রতিচ্ছবি। এর মধ্যেই নিশা রাওয়াল ও করণ মেহরা-র বৈবাহিক অশান্তি নিয়ে মুখ খুললেন রাখি।

সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন রাখি সাওয়ান্ত। মাঝে মধ্যেই যেকোনো বিষয় নিয়ে তিনি হাজির হন সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওতে তিনি বলেন, করণ ও নিশা দুজনেই তাঁর বন্ধু। এমনকি একসঙ্গে ইউএস ঘুরতে গিয়েছিলেন তাঁরা । রাখি জানিয়েছেন, করণ ও নিশা একে অপরকে প্রচন্ড ভালোবাসতেন। তারা দুজনেই সবসময় একসাথে থাকার কথাও বলতেন। কিন্তু বর্তমান করণ ও নিশার গার্হস্থ‍্য হিংসার ঘটনায় ভালোবাসা, তাই বিয়ের প্রতি তার আস্থা উঠেই গিয়েছে।

রাখির জীবনে নানান সময় নানান ওঠানামা চলতেই থাকে। কিন্তু নিজেকে হার না ম,এনিয়ে জীবনে সবসময় এগিয়ে গেছেন তিনি। তিনিও খুব কম বয়স থেকেই স্বপ্ন দেখতেন। রাখির জীবনে বহু পুরুষ এসেছিল আবার তারা চলেও গেছিলেন। অভিষেক শ্রীবাস্তব , দীপক কালাল , ইলেশ পেরুজানওয়ালা প্রত্যেকেই রাখিকে ভেবেছিলেন নিজের সম্পত্তি। খুব অল্প বয়স থেকে কাজ করা রাখি বরাবর চেয়েছেন, স্বামী-সন্তান নিয়ে সংসার করতে। এরপর রাখি গত বছর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন যে তার বিয়ে হয়েছে এনআরআই রীতেশ পান্ডে-এর সাথে। হিন্দু ও খ্রিস্টান দুই রীতি মেনে বিয়ে হয়েছিল রাখির। আর রিতেশ হলেন একজন ইউকে’র বাসিন্দা। কিন্তু বিয়ে হয়েছে এটা জানা গেলেও তার স্বামীকে তিনি সোশ্যাল মিডিয়ায় এখনো সামনে আনেননি। বিগ বসের মঞ্চে স্বামীকে নিয়ে প্রশ্ন উঠলে তিনি জানান যে রিতেশ খুব লাজুক প্রকৃতির তাই ক্যামেরার সামনে আসতে লজ্জা পান।

এরপর যখন রাখি বিগ বসের মঞ্চে ছিলেন তখন তার মা ক্যান্সারে আক্রান্ত হন তখন তিনি জানিয়েছিলেন যে তার স্বামী রিতেশ তার মা-েরে দেখশোনা করছেন। কিন্তু তিনি বিগ বসের মঞ্চে এটাও বলেছিলেন যে তার বিয়ে সম্পর্কে তিন ই বলতে চান না। রাখি চান যে তিনি অন্তত একবার ক্যামেরার সামনে আসুক। সুদূর ইউকে থেকে একটি ইন্টারভিউতে রীতেশ জানিয়েছেন, এই বছর করোনা অতিমারীর কারণে তাঁর সঙ্গে রাখির দেখা হয়নি।তারপর রাখির কথামত বিগ বসের মঞ্চে রাখিকে যোগ্য সম্মান দিতেই রাজি ছিলেন রিতেশ। কিন্তু পরবর্তীতে তা আর হয়ে ওঠেনি।