প্রচ্ছদ দৈনিক খবর

জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ খেলবেন না দুই সিনিয়র ক্রিকেটার

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছুটি চেয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। করোনায় বায়ো বাবলে অবসাদের ক্লান্তি কমাতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। একই পথে হাটছেন টাইগার ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও।

ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজকে এ তথ্য জানিয়েছেন মিনহাজুল আবেদীন নান্নু। তিনি বলেন, ‘মুশফিক আমাকে আজ ফোন করেছে এবং জানিয়েছে সে জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি থেকে ছুটি চায়। আমরা এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি তবে তাদের এমন সিদ্ধান্তকে (বিশ্রাম চাওয়া) আমরা সম্মান জানাই।’

টি-টোয়েন্টি সিরিজে ছুটি চাইলেও ওয়ানডে সিরিজ ও একমাত্র টেস্টে খেলবেন মুশফিক ও তামিম। এদিকে গুঞ্জন আছে টেস্ট সিরিজ থেকে ছুটি নিতে পারেন সাকিব। উল্লেখ্য, চলতি মাসের শেষদিকে জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ। সফরে একটি টেস্টের সাথে বাংলাদেশ দল খেলবে সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ।

আগামী ৭ জুলাই মাথে গড়ানোর কথা একমাত্র টেস্ট ম্যাচটি। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো যথাক্রমে ১৬, ১৮ ও ২০ জুলাই মাঠে গড়াতে পারে। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ তিনটি অনুষ্ঠিত হওয়ার কথা ২৩, ২৫ ও ২৭ জুলাই।