প্রচ্ছদ দৈনিক খবর

জরিমানার টাকা তুলতেই ৩-৪ গুণ বেশি ভাড়া আদায়!

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

সরকারের নির্দেশনা অনুযায়ী রাজধানী থেকে কোন বাসই গাবতলী পার হতে দিচ্ছে না পু’লিশ। একইভাবে সাভা’রের দিকে থেকে আসা কোনো বাসকেই আমিনবাজারের চিশতিয়া ফিলিং স্টেশন পার হতে দেওয়া হচ্ছে না। ফলে যারা ঢাকা থেকে বের হচ্ছেন তাদের আমিনবাজার ব্রিজ পার হয়ে অ’পর পাশে থাকা বাসে উঠতে হচ্ছে। ব্রিজ পার হতেই দেখা যায় ট্রাক স্ট্যান্ড সংলগ্ন বেশ কিছু বাস সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাত্রী ডাকছে।

আমিনবাজার থেকে পাটুরিয়া ঘাট, চন্দ্রা ও সাভা’র-নবীনগর- এই তিন রুটে ভাগ হয়ে বাসগুলো সেখান থেকে ছেড়ে যাচ্ছে। কিন্তু অর্ধেক আসন খালি রেখে নতুন সমন্বয়কৃত ভাড়ায় (৬০ শতাংশ বৃদ্ধি) চলার নিয়ম কেউ মানছেন না। সব সিট পূর্ণ করে দাঁড়িয়েও যাত্রী নিয়ে আমিনবাজার ছাড়ছে বাসগুলো। আর ভাড়া নিচ্ছে তিন থেকে চারগুণ।

আমিনবাজার থেকে সাভা’রের সাধারণ সময়ের ভাড়া ২০ টাকা। ৬০ শতাংশ বৃদ্ধিতে ভাড়া দাঁড়ায় ৩২ টাকা। কিন্তু বাস পূর্ণ করেও ভাড়া নেওয়া হচ্ছে ৫০ টাকা। পাটুরিয়া ঘাটের ভাড়া বাস ভেদে ৮০ থেকে ১০০ টাকা। ৬০ শতাংশ বৃদ্ধিতে ভাড়া দাঁড়ায় ১৫০ থেকে ১৬০ টাকা। অথচ ভাড়া নেওয়া হচ্ছে ৩০০ টাকা। চন্দ্রার ভাড়া ৫০ টাকা হলেও সেই ভাড়া নেওয়া হচ্ছে ১০০ টাকা।

এত বেশি ভাড়া নেওয়ার কারণ জানতে চাইলে মৌমিতা বাসের এক হেলপার জানান, ‘আগে সারাদিনে চার থেকে পাঁচ ট্রিপ দিতাম। এখন দুই ট্রিপও ঠিকমতো হয় না।’ তিনি বলেন, ‘১২ টার সময় সিরিয়ালে লাগাইছি, মাত্র (বিকেল ৫ টা) ট্রিপের সিরিয়াল পাইলাম। এই ট্রিপ গেলে মাত্র দুই ট্রিপ হইব। তারমধ্যে রাস্তায় জ’রিমানা হয়, আগের চাইতে বেশি ট্যাকা দিতে হয়। তাইলে আম’রা কেমনে চলমু’।