প্রচ্ছদ দৈনিক খবর

ছোট মে’য়ে পরপারে, বড় মে’য়ে-জামাই আইসিইউতে

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলার হাজী মু’সা ম্যানশনের ছয়তলা ভবনের চারতলায় পরিবার নিয়ে বসবাস করতেন ইব্রাহিম-সুফিয়া দম্পতি। অ’গ্নিকা’ণ্ডের ঘটনায় তাদের পরিবারের পাঁচ সদস্য দ’গ্ধ হয়ে হাসপাতা’লে চিকিৎসা নিলেও মা’রা গেছেন ছোট মে’য়ে সুমাইয়া সরকার (২০)। সুমাইয়া ইডেন মহিলা কলেজে ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছা’ত্রী ছিলেন।

বৃহস্পতিবার দিবাগত রাতে সেহরি খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন মো. ইব্রাহিম সরকারের পরিবার। তার স্ত্রী’ সুফিয়া সরকার বাসার সবাইকে সেহরির জন্য ঘুম থেকে ডেকে তুলছিলেন। ঠিক সেহরি খাওয়ার সময় হঠাৎ চারদিকে দাউদাউ করে জ্বলে ওঠে আ’গুন। ইব্রাহিম তার স্ত্রী’ সুফিয়া, তাদের ছে’লে জুনায়েদ সরকার, বড় মে’য়ে ইস’রাত জাহান মুনা ও মুনার স্বামী আশিকুর রহমান আ’গুন লাগার খবর শুনে সবাই বারান্দায় চলে আসেন।

ইব্রাহিম-সুফিয়া দম্পতির ছোট মে’য়ে সুমাইয়া সরকার (২০) সেসময় বাথরুমে ছিলেন। এরপর সবার ডা’কাডাকির পরে সুমাইয়া বাথরুম থেকে বের হয়েই ফ্লোরে অ’জ্ঞান হয়ে পড়ে যান।

সুমাইয়া-মুনাদের মামাতো ভাই ফারুক জাগো নিউজকে জানান, মুনা ও তার স্বামীর অবস্থা আশ’ঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। বাকিরা দ’গ্ধ হননি। ধোঁয়ায় অ’সুস্থ হয়ে পড়েছেন। নি’হত সুমাইয়ার ম’রদেহ মিটফোর্ড হাসপাতা’লে আছে। সেখান থেকে সোনারগাঁওয়ে গ্রামের বাড়িতে দাফন করা হবে। তবে বিদায়বেলায় মে’য়েকে দেখতে পারবেন না ইব্রাহিম সরকারের পরিবারের কেউ।

ফারুক জানান, ইব্রাহিমের বড় মে’য়ে ইস’রাত জাহান মুনা ও তার স্বামী আশিকুর রহমানের বিয়ে হয়েছে মাত্র দেড় মাস আগে। এই নবদম্পতি এখন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। মুনা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আর আশিকুর বুয়েটে পড়াশোনা করছেন।

এদিকে, হাজী মু’সা ম্যানশন পরিদর্শন করেছেন পু’লিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কর্মক’র্তারা। তারা ঘটনাস্থলে আশেপাশের এলাকা ঘুরে দেখেন। পরিদর্শন শেষে সংস্থাটির কর্মক’র্তারা জানান, ‘আ’গুনের সূত্রপাত কেমিক্যাল গোডাউন থেকে হতে পারে। এসব দোকানে কেমিক্যাল বিক্রি হতো।’

শুক্রবার (২৩ এপ্রিল) পিবিআই অ’তিরিক্ত উপ-কমিশনার কাম’রুল ইস’লাম সাংবাদিকদের জানান, হাজী মু’সা ম্যানশনের নিচতলায় অনেকগুলো কেমিক্যালের দোকান রয়েছে। এসব দোকান থেকে নিয়মিত কেমিক্যাল বিক্রি করা হতো। সেই কেমিক্যাল থেকেই আ’গুনের সূত্রপাত হতে পারে। ভবনের নিচতলায় পেছনের দিকে বেশ কয়েকটি দোকানে আ’গুন ছড়িয়ে পড়ে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তন্ময় প্রকাশ ঘোষ দুপুরে সাংবাদিকদের জানান, পুরান ঢাকার আরমানিটোলায় ছয়তলা ভবনে কেমিক্যাল গোডাউনে লাগা আ’গুনে দ’গ্ধ ২১ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী আশ’ঙ্কাজনক অবস্থায় আইসিইউতে আছেন। বাকি ১৬ জন বিভিন্ন ওয়ার্ডে ভর্তি।

চিকিৎসাধীনদের মধ্যে মোস্তফা নামে একজন চিকিৎসা নিয়ে ফিরে গেছেন। ভর্তি ২০ জনের শ্বা’সনালী পু’ড়ে গেছে। এদের মধ্যে দু’জনের ফিজিক্যাল বার্ন।আ’হতরা হলেন— ইব্রাহিম সরকার (৬০), তার স্ত্রী’ সুফিয়া সরকার (৫০), তাদের ছে’লে জুনায়েদ সরকার (২০), বড় মে’য়ে ইস’রাত জাহান মুনা (৩০), তার স্বামী আশিকুর রহমান (৩৩), মোস্তফা (৪০), ইউনুস মোল্লা (৬০), সাকিব হোসেন (৩০), সাখাওয়াত হোসেন (২৭), সাফায়েত হোসেন (৩৫), চাষমেরা বেগম (৩৩), দেলোয়ার হোসেন (৫৮), আয়সাপা (২), খোরশেদ আলম (৫০), লায়লা বেগম (৫৫), মোহাম্ম’দ ফারুক (৫৫), মেহেরুন্নেসা (৫০), মিলি (২২), পাবিহা (২৬),আকাশ (২২) ও আসমা সিদ্দিকা (৪৫)।

চিকিৎসক তন্ময় প্রকাশ ঘোষ বলেন, আমাদের এখানে ২১ জন চিকিৎসা নিতে এসেছেন। এদের মধ্যে ২০ জনের শ্বা’সনালী পুড়ে গেছে। আশিকুর, ইস’রাত জাহান মুনা, সাফায়েত হোসেন ও খোরশেদ আলম আইসিইউতে ভর্তি আছেন। মোস্তফা নামের একজন চিকিৎসা নিয়ে চলে গেছেন। ভর্তি ২০ জনের ১৫-২২ ভাগ দ’গ্ধ হয়েছে। বাকি ১৬ জন বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন বলে জানান এই চিকিৎসক।

এ ঘটনায় চারজনের ম’রদেহ উ’দ্ধার করা হয়েছে। তারা হলেন— ওই ভবনের নিরাপত্তারক্ষী অলিউল্লাহ, দোকান কর্মচারী রাসেল মিয়া, ভবনের চারতলার বাসিন্দা ইডেন মহিলা কলেজে ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সুমাইয়া এবং অলিউল্লাহর কাছে বেড়াতে আসা কবীর নামে আরেকজন।

বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে হাজী মু’সা ম্যানশন নামের ওই ভবনটির নিচতলায় আ’গুন লাগে। সকাল ৯টার পর আ’গুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট প্রায় ৬ ঘণ্টার চেষ্টায় আ’গুন নিয়ন্ত্রণে আনে।