প্রচ্ছদ বিনোদন

ছোট নেই ‘সোনপরী’-গার্ল ফ্রুটি, এখন সে যুবতী, এখন রীতিমত বহু পুরুষের স্বপ্নের পরী সে

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

টেলিভিশনের একটি অতি জনপ্রিয় মুখ হল ‘দি রসনা গার্ল’ অর্থাৎ তানভী হেগড়ে। অনেক ছোট থেকেই টেলিভিশনের পর্দায় প্রতি বছর গ্রীষ্মের সময় ছোটদের ফেভারিট ড্রিঙ্ক ‘রসনা’-র গ্লাস হাতে নিয়ে একটি ছোট্ট মেয়ের মুখ। তার মিষ্টি গলায় ‘আই লাভ ইউ রসনা’ শোনার পর কত কচিকাঁচা যে রসনার আবদার করেছে, তার সংখ্যার শেষ নেই।

বর্তমানে সে একজন খুবই জনপ্রিয় মারাঠি ষ্টার। টেলিভিশনে ‘রসনা’-র বিজ্ঞাপনের মাধ্যমে শৈশবেই ডেবিউ করেছিলেন তনভী।এরপর মাত্র নয় বছর বয়সে মকবুল ফিদা হুসেন -এর ফিল্ম ‘গজগামিনী’-তে শিশুকন‍্যা শকুন্তলার ভূমিকায় অভিনয় করেছিলেন তনভী। এই সিনেমাতে অভিনয় করতে দেখা যায় মাধুরী দীক্ষিতকে। নেহা ও ইন্দ্রকুমার অভিনীত ‘রাহুল’ ফিল্মেও অভিনয় করেছিলেন তনভী।

এখানেই শেষ নয় তার পাশাপাশি স্টার প্লাসের জনপ্রিয় সিরিয়াল ‘সোনপরী’ -তে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন তনভী।‘সাকালাকা বুমবুম’-এর কয়েকটি পর্বেও অভিনয় করেছিলেন তনভী। ২০০৯ সালে তনভী ‘চল চলেঁ’ সিরিয়ালে সাহসী স্টুডেন্ট বৈষ্ণবীর ভূমিকায় অভিনয় করেছিলেন তনভী। তখন থেকেই ফুটে উঠেছিল তার অভিনয় দক্ষতা।

পাশাপাশি তার সৌন্দর্য দেখেও অনেকে মুগ্ধ। এরপর একটি ছোট্ট ব্রেক নিয়ে 2016 সালে মারাঠি ফিল্ম ‘অথং’-এ নায়িকার ভূমিকায় অভিনয়ের মাধ্যমে আবারও এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে ফিরে আসেন পঁচিশ বছর বয়সী তনভী।‘অথং’ ছিল একটি কমপ্লেক্স সাইকোলজিক‍্যাল ড্রামা। এই ফিল্মে ‘শিল্পা’ চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন তনভী। শিশুশিল্পী হিসেবে টেলিভিশন জগতে প্রবেশ করেছিলেন বর্তমানে টেলিভিশনের একটি অতি জনপ্রিয় মুখ হল তনভী হেগড়ে।