প্রচ্ছদ দৈনিক খবর

ছেলে দুটো বদলে, মেয়ে দুটো নিয়ে নেবো: শাহনাজ খুশি

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

দেশীয় টেলিভিশনের তারকা দম্পতি বৃন্দাবন দাস ও শাহনাজ খুশি। দুই ছে’লে দিব্যজ্যোতি, সৌম্যজ্যোতিকে নিয়ে তাদের সুখের সংসার। সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব এই অ’ভিনেত্রী প্রায়ই পরিবারের সঙ্গে কা’টানো মুহূর্তের স্থিরচিত্র প্রকাশ করেন। বেশির ভাগ পোস্টেই ছে’লেদের সঙ্গে হাস্যোজ্জ্বল পোজে দেখা যায় তাকে।

কিন্তু গত বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুটো মে’য়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন শাহনাজ খুশি। ক্যাপশনে লিখেছেন- ‘ভাবছি, ছে’লে দুটো বদলে, মে’য়ে দুটো নিয়ে নেবো। কন্যাদের শিশির ভেজা মায়াবী, নরম মায়া থাকে, মায়াটুকু দুহাতে ধরবো…..।’

তার সেই পোস্টে একজন লিখেছেন, বদলাতে হবে কেন? এমনিতেই কদিন পর দুই ছে’লে দুই মে’য়ে নিয়ে আসবে। সেই মন্তব্যের আরেকজন যু’ক্ত করেন- মনে হয় এদের থেকে কেউ আসবে। অন্য একজন লিখেছেন- ছে’লে দুটো আমায় দিয়ে দিন আপা। ওরা মামা’র বাড়ি আরামেই থাকবে। আয় ভাগ্নেরা মামাবাড়ি চলে আয়।

এদিকে একজন নেটাগরিক খুশির পোস্টে তার মে’য়ের ছবি দিয়ে লিখেছেন- আমা’র এই দুষ্টু মে’য়েটাকে বদলে নিয়ে আপনার একটা লক্ষী ছে’লেকে দিয়ে দেন আপা। খুশি তার মন্তব্যে রিপ্লাই করে লাভ সাইন দিয়েছেন।