প্রচ্ছদ দৈনিক খবর

‘চোর’ বলায় নোবেলের বিরুদ্ধে জিডি করল ইথুন বাবু

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

এবার সমালোচিত তরুণ গায়ক মঈনুল আহসান নোবেলের বি’রুদ্ধে হাতিরঝিল থা’নায় জিডি (সাধারণ ডায়েরি) করেছেন দেশের জনপ্রিয় গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক ইথুন বাবু।

ফেসবুকে নোবেল ‘চো’র’ অ্যাখ্যা দিয়ে হেয় প্রতিপন্ন করেছে উল্লেখ করে ২৩ মে (রোববার) রাতে রাজধানীর হাতিরঝিল থা’নায় অ’ভিযোগ জানিয়েছেন একাধিক তুমুল জনপ্রিয় গানের স্রষ্টা ইথুন বাবু। জিডি নং-৮৯৯।

জানা গেছে, ঈদের আগে নিজের গান প্রকাশের পূর্বে খ্যাতিমান সংগীতশিল্পী জেমসসহ (ফারুক মাহফুজ আনাম) একাধিক সংগীত তারকাকে নিয়ে একাধিক বিতর্কিত পোস্ট দিয়ে সমালোচনার জন্ম দেন নোবেল। সে সময় এক পোস্টে নোবেল লেখেন, ‘ইথুন বাবু একটা চো’র। অন্যের গান নিজের নামে চালায় দিসে’।

নোবেলের বি’রুদ্ধে জিডির পর ইথুন বাবু জানিয়েছেন, ‘ভক্ত-শ্রোতাদের কাছে আমা’র সম্মান নষ্ট করেছে নোবেল। শুধু আমাকে নিয়ে নয়, সে জেমস ভাইকেও তাচ্ছিল্য করেছে। এটা মেনে নেওয়া যায় না। আপাতত জিডি করলাম। মানহানির মা’মলার প্রস্তুতি নিচ্ছি।’

যদিও এ প্রসঙ্গে মঈনুল আহসান নোবেলের কোনো বক্তব্য পাওয়া যায়নি।এর আগে বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির অনলাইন সংস্করণের এক সাংবাদিককে অ’পহ’রণের হু’মকি দেন এই সমালোচিত গায়ক। এই কা’ণ্ডে সময় টিভি কর্তৃপক্ষ সাধারণ ডায়েরি করেছে।

একাধিক বিতর্কে জড়ানোয় এরই মধ্যে সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক মঈনুল আহসান নোবেলের সঙ্গে হওয়া ২২ গানের চুক্তি বাতিল করেছে। এ ছাড়া নোবেল বাদ পড়েছেন একাধিক সিনেমা’র প্লেব্যাক থেকে।