প্রচ্ছদ দৈনিক খবর

চেন্নাই ৩, কলকাতা ২ সহ মোট ৮ জনের জন্য বন্ধ হতে পারে আইপিএল

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

হুট করে করোনার হানা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। কলকাতা নাইট রাইডার্সের দুই সদস্যের করোনা পজিটিভ হওয়ার খবর প্রকাশে রীতিমত হুলুস্থুল লেগে হওয়ার পর এবার জানা গেল, চেন্নাই সুপার কিংসের তিন সদস্যও করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।

এছাড়া দিল্লীর ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের ৫ কর্মীর ফলাফল পজিটিভ এসেছে। কলকাতার আক্রান্ত দুই সদস্য ক্রিকেটার হলেও চেন্নাইয়ের তিন সদস্য অবশ্য ক্রিকেটার নন। তবে তারা তিনজনই দলের সাথে বায়ো সেফটি বাবল বা জৈব সুরক্ষা বলয়ে ছিলেন তারা হলেন- দলের প্রধান নির্বাহী কাশি বিশ্বনাথন, বোলিং কোচ লক্ষ্মীপতি বালাজি ও বাস পরিস্কারের দায়িত্বে থাকা এক কর্মী। বিশ্বনাথন ও বালাজি দলের খেলোয়াড়দের সংস্পর্শে ছিলেন বেশ ভালোভাবেই।

সর্বশেষ করোনা পরীক্ষায় তাদের নমুনার ফলাফল পজিটিভ এলেও সব খেলোয়াড়ের রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা গেছে। চেন্নাই সুপার কিংস এখন অবস্থান করছে দিল্লীতে। বর্তমানে বিশ্বের অন্যতম করোনা সংক্রমিত এলাকা হিসেবে বিবেচিত হচ্ছে ভারতের রাজধানী শহরটি। এর আগে ফলস পজিটিভের ঘটনায় বিভ্রান্তির জন্ম হওয়ায় চেন্নাইয়ের আক্রান্ত তিন সদস্য আবারও নমুনা জমা দিয়েছেন। সেই পরীক্ষায় পজিটিভ এলে অবশ্য নিশ্চিত হবে তাদের করোনা আক্রান্তের বিষয়টি।

সেক্ষেত্রে কমপক্ষে দশ দিন আইসোলেশনে থাকতে হবে তাদের, যা হবে জৈব সুরক্ষা বলয়ের অন্তর্গত টিম হোটেলের বাইরে। বলয়ে ফিরতে হলে দুইবার নেগেটিভ রিপোর্ট পেতে হবে। এদিকে দিল্লীর ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে দায়িত্বরত পাঁচজন মাঠকর্মীর নমুনা পরীক্ষার ফলাফলও পজিটিভ এসেছে। তারা সবাই জৈব সুরক্ষা বলয়ের অন্তর্ভুক্ত ছিলেন এবং বলয়ের অন্তর্গত বাকি সদস্যদের সংস্পর্শেও এসেছিলেন।

এক দিনে কলকাতা নাইট রাইডার্সের দুই ক্রিকেটার, চেন্নাই সুপার কিংসের তিন সদস্য আর ফিরোজ শাহ কোটলার পাঁচ মাঠকর্মীর করোনা আক্রান্তের বিষয়টি যেন বড় প্রশ্নবোধক ঝুলিয়ে দিল আইপিএলের গ্রহণযোগ্যতার সামনে। মহামারীর করাল গ্রাসের সময়ে আইপিএল বন্ধ না করায় ইতোমধ্যে সমালোচিত হয়েছে বিসিসিআই