শক্তি সঞ্চয় করে আরও ঘনীভূত হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘ইয়াস’-এ পরিণত হয়েছে। আগামী বুধবার (২৬ মে) ভা’রতের উড়িষ্যা-পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের খুলনা উপকূলে আ’ঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘ইয়াস’।
উপকূলে আ’ঘাত হানার পর ঘূর্ণিঝড়টি টানা ১০ থেকে ১২ ঘণ্টা তা’ণ্ডব চালাতে পারে বলে জানা গেছে। এ সময় বাতাসের গতি ঘণ্টায় গড়ে ১৮০ থেকে ২০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।তবে এরইমধ্যে বাংলাদেশের জন্য মিলেছে কিছুটা ‘স্বস্তির’ খবর। ঝড়টি কিছুটা গতিপথ বদলেছে।
এটি এখন ভা’রতের উড়িষ্যার দিকে যাচ্ছে। বর্তমান গতিবেগ অব্যাহত থাকলে ঘূর্ণিঝড় ইয়াস বাংলাদেশ উপকূলে আ’ঘাত হানার আশ’ঙ্কা খুবই কম বলে জানিয়েছেন দু’র্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। তবে ঘূর্ণিঝড়ের কারণে দেশে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শ’ঙ্কা রয়েছে বলে জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘আল্লাহ এখনও আমাদের অনেকটা টেনশনমুক্ত রেখেছেন। নিম্নচাপটি সকাল ৬টায় ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এটি এখনও অ’তটা শক্তিশালী হতে পারেনি। ঘূর্ণিঝড়টি ভা’রতের উষিড়্যা উপকূল থেকে ৫০০ কিলোমিটার এবং বাংলাদেশের উপকূল থেকে ৬০৫ কিলোমিটার দূরে অবস্থান করছে’।













































