এবারও সেই মে মাস, আবারও চলছে ‘লকডাউন’। এই আবহে ২০২০ সালের ১৯ মে বয়ে যাওয়া আমপানের স্মৃ’তি মনে করিয়ে আবার বাংলার দিকে ধেয়ে আ’সছে ঘূ’র্ণিঝড় ‘যশ’। দিল্লির মৌসম ভবন সূত্রে এমনই ই’ঙ্গিত দেওয়া হয়েছে।
আবহাওয়া অফিসের তরফ থেকে বলা হয়েছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে একটি নি’ম্নচা’প তৈরি হয়েছে। যা ধীরে ধীরে ঘূ’র্ণিঝ’ড়ে প’রিণত হতে পারে। অনুমান যদি সত্যি হয় তবে সেই ঝড় প্রাথমিকভাবে পশ্চিমবঙ্গের সুন্দরবনে আছড়ে পড়তে পারে এবং পরে অভিমুখ বদলে ঢু’কতে পারে বাংলাদেশে।
এ বিষয়ে কলকাতার আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে বলা হয়েছে, অনুমান যদি সত্যি হয় তবে ‘যশ’ এর প্র’ভাব আমপানের থেকেও বেশি হবে। এ মাসের ২৩-২৫ তারিখের মধ্যে বাংলার স্থলভূমিতে আছড়ে পড়তে পারে যশ।
তবে আবহাওয়া বিজ্ঞানীদের মতে, বর্তমানে সাগরের তাপমাত্রা বেশি। ফলে নি’ম্নচা’পের সম্ভাবনা থেকেই যায়। ২৩ মে নাগাদ তেমনই একটি নি’ম্নচা’প তৈরি হতে পারে। ওই নি’ম্নচা’প ঘূ’র্ণিঝড়ের রূপ নিয়ে দ্রুত শ’ক্তি বাড়িয়ে নিতে পারে, এমন আশ’ঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না তারা। তবে এ সব নিয়ে এখনএ মন্তব্য করার মত সময় আসেনি। সবই সম্ভবনাময় বলে অনুমান ক’রতে চান না তারা।
এর পরিপ্রেক্ষিতে এক আবহাওয়া বিজ্ঞানীর কথায়, ‘এখনও শি’শু জ’ন্মই নেয়নি। তা হলে সে বড় হয়ে পু’লিশ হবে না পালোয়ান, সে কথা এখনই কী করে বলা সম্ভব। ‘ যদি সেটি ঘূ’র্ণিঝড়ের রূপ নেয় তবে তার নাম হবে যশ।
এদিকে কলকাতায় ৪০ ডিগ্রির কাছাকাছি তাপমাত্র ঘোরাফেরা ক’রতে শুরু করেছে। তবে এখনই বৃষ্টির পূর্বাভাস দেয়নি আবহাওয়া অফিস। কদিন থাকবে অস্ব’স্তি কর গরম। তবে আগামী শুক্রবার থেকে বঙ্গোপসাগরের নি’ম্নচা’পের জে’রে বঙ্গে বৃষ্টির সম্ভাবনা আছে। এর পাশাপাশি আগামী কয়েকদিন বিকেলের দিকে কলকাতাসহ রাজ্যের উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জে’লায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।













































