দুই বছর আগে অর্থাৎ ২০১৯ সালে ‘টু বি ওয়াইফ’ নাট’কে অ’ভিনয়ের মধ্য দিয়ে শোবিজে পা রাখেন মডেল ও অ’ভিনেত্রী সাদিয়া আয়মান। ইম’রাউল রাফাত পরিচালিত এ নাট’কে জিয়াউল ফারুক অ’পূর্বর বিপরীতে অ’ভিনয় করেছিলেন তিনি।
এরপর রবি, নেসক্যাফে, অ’প্পো, লিভন, বিকাশ, প্যারাসুটসহ প্রায় ৪০টির মতো বিজ্ঞাপনের মডেল হন তিনি। ‘টু বি ওয়াইফ’ ছাড়াও কেন্দ্রীয় চরিত্রে ‘কবি প্লাস কুসুম’ নাট’কেও অ’ভিনয় করেন তিনি।
এবার তিনি হাজির হলেন মিউজিক ভিডিওর মডেল হিসেবে। এবারই প্রথম কোনো মিউজিক ভিডিওতে কাজ করেন সাদিয়া। গ্রামীণফোন প্রেজেন্টস এ গানের শিরোনাম ‘ভাবনাপুর’। অটোমনাল মুনের কথায় গানের সুর ও সঙ্গীতায়োজন করেছেন ফুয়াদ আল মুক্তাদির।
গানটিতে কণ্ঠ দিয়েছেন ‘নতুন গানের খোঁজে’র ৩য় বিজয়ী সৈয়দ তাহসিন আনজুম তুর্য। ফুয়াদ নাসেরের ভিডিও পরিচালনায় সাদিয়ার সঙ্গে মডেল হয়েছেন সোহম খান। সম্প্রতি গান ভিডিওটি গ্রামীণফোনের ফেসবুক পেজে অবমুক্ত হয়েছে।
সাদিয়া আয়মান বাংলাদেশ জার্নালকে বলেন, এবারই প্রথম আমি কোনো মিউজিক ভিডিওর মডেল হয়েছি। আমা’র অল্প সময়ের ক্যারিয়ারে অনেক মিউজিক ভিডিওর প্রস্তাব পেয়েছি। কিন্তু সেগুলো করার মধ্যে বিশেষ কিছু খুঁজে পাইনি, যার কারণে আগে করা হয়নি।
এ কাজটি আমা’র ভীষণ পছন্দ হয়েছে যার কারণে না করতে পারিনি। প্রথমত, গ্রামীণফোন এবং দ্বিতীয়ত ফুয়াদ ভাইয়া। যার কারণে কাজটির প্রতি একটু বেশি আগ্রহ ছিলো। রেসপন্স বেশ ভালো পাচ্ছি। এরকম একটা প্রজেক্ট এবং গুণী মানুষদের সান্নিধ্যে কাজ করতে পেরে আমি খুব আনন্দিত।
তিনি আরও বলেন, পড়াশোনার পাশাপাশি কাজ করাটা একটু কঠিনই হয়ে পড়ে আমা’র জন্য। তারপরও আমি চেষ্টা করি সিলেক্টিভ কাজ করতে। কাজের বিষয়ে আমি বেশ সচেতন ও চুজি বলা যায়। এ ধারাটা সবসময় বজায় রাখতে চাই। সবার ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। আমা’র কোনো তাড়াহুড়ো নেই।













































