প্রচ্ছদ দৈনিক খবর

গুলশানে ফ্ল্যাট থেকে কলেজছাত্রীর লাশ উদ্ধার

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

রাজধানীর গুলশানে একটি ফ্ল্যাট থেকে মোসারাত জাহান (মুনিয়া) নামের এক তরুণী ম’রদেহ উ’দ্ধার করেছে পু’লিশ। ওই তরুণী রাজধানীর একটি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছা’ত্রী ছিলেন।

পু’লিশ জানায়, নি’হত তরুণী বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) বান্ধবী। ওই শিল্প প্রতিষ্ঠানটি বাংলাদেশে আবাসন ব্যবসার জন্য স্বনামধন্য। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকায় তাদের একটি আবাসিক এলাকাও রয়েছে।

সোমবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় গুলশান ২ নম্বরের ১২০ নম্বর সড়কের একটি ফ্ল্যাট থেকে মে’য়েটির ম’রদেহ উ’দ্ধার করা হয়।

ম’রদেহ উ’দ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) সুদীপ কুমা’র চক্রবর্তী।

তিনি বলেন, মে’য়েটিকে প্রথমে তার বোন ফ্যানে ঝুলে থাকতে দেখে। তার ম’রদেহ ময়নাত’দন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ম’র্গে পাঠানো হয়েছে। ওই ভবনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আম’রা যাচাই-বাছাই করছি।

নাম গো’পন রাখার শর্তে পু’লিশের একজন ঊর্ধ্বতন কর্মক’র্তা বলেন, মুনিয়ার গ্রামের বাড়ি কুমিল্লায়। তিনি ঢাকায় গুলশানের একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। ফ্ল্যাটটির ভাড়া প্রায় এক লাখ তাকা। মুনিয়া রোববার (২৫ এপ্রিল) তার বড় বোনকে ফোন করে বলেন, তিনি ঝামেলায় পড়েছেন। এ কথা শুনে তার বড় বোন সোমবার কুমিল্লা থেকে ঢাকায় আসেন। ঢাকায় এসে তিনি ফোন বন্ধ পান। সন্ধ্যার দিকে ফ্ল্যাট না খুললে বাইরে থেকে ‘লক’ খুলে ঘরে ঢুকে বোন। তখন মুনিয়াকে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখেন। পরে বাড়িওয়ালাকে বিষয়টি জানালে তারা পু’লিশে খবর দেন।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে পু’লিশ জানতে পারে, দেশের একটি শীর্ষস্থানীয় শিল্প গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে মোসারাত জাহানের পরিচয় ছিল। তিনি ওই মে’য়েকে এক লাখ টাকা মাসিক ভাড়ায় ফ্ল্যাটটি ভাড়া নিয়ে দেন। তিনি নিয়মিত ওই ফ্ল্যাটে যাতায়াত করতেন।

গুলশানের ডিসি বলেন, ঘটনার ত’দন্ত চলছে। ত’দন্ত শেষ হলে বিস্তারিত বলা যাবে।