রাজধানীর গুলশান-২ এলাকার মন্টানা লাউঞ্জ নামে সিসা বারের মালিক তারকা দম্পতি ওমর সানি ও মৌসুমীর ছেলে ফারদিন এহসান স্বাধীন। মঙ্গলবার দিবাগত রাতে এক অনলাইন গণমাধ্যমের কাছে এ তথ্য স্বীকার করেন ওমর সানি নিজেই।
তিনি জানান, মন্টানা লাউঞ্জ আসলে একটি খাবারের রেস্তোরাঁ। এর মালিক আমার ছেলে এবং তার দুই বন্ধু। খাবারের পাশাপাশি এখানে সিসা সেবনের ব্যবস্থা ছিল। এখানে কোনো বে;আইনি বা অ;বৈধ কিছু ঘটছিল না। আমরা দেশের আইন অনুযায়ী চলেছি।
মঙ্গলবার সন্ধ্যায় মন্টানা সিসা লাউঞ্জে অ;ভিযান পরিচালনা করে গুলশান থানা পুলিশ। ঘটনাস্থল থেকে ১১ জনকে আ;টক করে থানায় নিয়ে আসা হয়। এছাড়া অ;ভিযা;নে সিসা ও সিসা সেবনের বিভিন্ন জিনিসপত্র জ;ব্দ করা হয়। মা;দকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিসা সেবন নি;ষি;দ্ধ জানিয়ে এসব তথ্য নিশ্চিত করেছেন গুলশান থানা ওসি আবুল হাসান। এ ঘটনায় থানায় একটি মাম;লা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
আইনে সিসা সেবন নিষি;দ্ধ থাকলে রেস্তোরাঁয় এর ব্যবস্থা রাখা ছিল কেন প্রশ্নে অভিনেতা ওমর সানি পা;ল্টা প্রশ্ন ছুড়েন, সিগা;রেট অ;বৈধ না হলে সিসা কেন অ;বৈধ? বলেন, গুলশান বনানীতে প্রায় ৪০টির মতো সিসা লাউঞ্জ আছে। সরকার যদি সব সিসা লাউঞ্জ বন্ধ করে দেয় তাহলে আমাদের আপত্তি নেই। আমাদের রেস্তোরাঁয় শুধু খাবারের ব্যবস্থাই থাকবে।













































