প্রচ্ছদ দৈনিক খবর

‘গুরু মা’র আলমারি থেকে সব সম্পদ নিয়ে পালালো শিষ্য

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

কথায় আছে চুরি বিদ্যা বড় বিদ্যা,যদি না পড় ধরা। আমদের দেশে প্রতিদিনই রাস্তাঘাটে ব্যাগ, টাকা, মোবাইল, ট্যাব, ল্যাপটপ ইত্যাদি চুরি-ছিনতাই হয়। তবে কিছু চুরি মেনে নেওয়ার মত না।

নতুন খবর হচ্ছে, সাতক্ষীরার দেবহাটায় তৃতীয় লিঙ্গ (হিজড়া) সম্প্রদায়ের ‘গুরু মা’খ্যাত রত্না হিজড়ার ঘর লুট করে তার শিষ্য ডলি পালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।ডলি নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার মিলিয়ে প্রায় ছয় লাখ টাকার সম্পদ নিয়েছে বলে দাবি গুরু মার। বুধবার রাতে দেবহাটার রামনাথপুরে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ডলি কালীগঞ্জ উপজেলার কদমতলা গ্রামের আবুল কাশেম ওরফে খোঁড়া কাশেমের সন্তান। তিনি রত্নার আশ্রিত ও পালিত শিষ্য। এ ঘটনায় আজ শুক্রবার রত্না হিজড়া বাদী হয়ে দেবহাটা থানায় অভিযুক্ত ডলি হিজড়ার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আরও পড়ুন=বিশ্বের বিভিন্ন দেশে রোজার সময় কোথাও বেশি, কোথাও কম। তবে ২৪ ঘণ্টা দিন থাকায় অনেক জায়গায় রোজা রাখতে হয় সারাদিন। স্ক্যান্ডেনেভিয়া অঞ্চলের বেশ কয়েকটি জায়গায় দিন বড়, রাত খুবই ছোট। কোথাও ২৪ ঘণ্টাই দিন থাকে। নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন, আলাস্কা, আইসল্যান্ড ও কানাডাসহ কিছু অঞ্চল আছে

যেখানে বছরের এই সময়টাতে সূর্যই অস্ত যায় না। এমন দেশ ও অঞ্চলের মুসলিমরাও দিনের আলোতেই রোজা পালন করে থাকেন। কিন্তু কীভাবে তারা রোজা পালন করেন? দ্য ইসলামিক ইনফরমেশন ডটকম ও আল-জাজিরার তথ্য মতে কয়েকটি দেশ ও কিছু কিছু অঞ্চলে দীর্ঘদিন ধরে সূর্য ডোবে না।

সূর্য অস্ত গেলেও দেখা যায় দিনের আলো। এসব দেশ ও অঞ্চলগুলো হলো- নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন, আলাস্কা, আইসল্যান্ড ও কানাডা। এসব দেশ ও দেশগুলোর কিছু কিছু অঞ্চলে দীর্ঘদিন ধরে সূর্য ডোবে না। সেসব দেশের মুসলিমরাও যথারীতি রমজানের রোজা পালন করে থাকেন। সাহরি ও ইফতার করেন। যেভাবে সাহরি ও ইফতার

করেন তারা যেসব অঞ্চলে সূর্য ভালোভাবে ডোবে না। দিনের আলো দেখা যায়। তারা পার্শ্ববর্তী দেশের সাহরি ও ইফতারের সঙ্গে মিল রেখে রোজা পালন করে থাকেন। পার্শ্ববর্তী দেশের সাহরির সময় সাহরি করেন এবং ইফতারের সময় ইফতার করেন। তাদের হিসাবের সঙ্গে মিল রেখেই রোজা শুরু করেন এবং ঈদুল ফিতর উদযাপন করেন।