দ্য নিউইয়র্ক টাইমস ই’সরায়েলি বাহিনীর হা’ম’লায় গা’জায় নি’হত শি’শুদের ছবিসহ নাম প্রকাশ করেছে। ‘দে অয়্যার অনলি চিলন্ড্রেন’ শিরোনামে গত ২৬ মে প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনটিতে বলা হয়েছে, ই’সরায়েলের হা’ম’লায় গাজার বিভিন্ন এলাকায় বসবাসরত ৬৬ শি’শু মা’রা গেছে।
প্রতিবেদনের শুরুতে বড়া আল-ঘরাবলি নামের এক শি’শুর কথা বলা হয়েছে। ১০ মে হা’ম’লা শুরুর পাঁচ মিনিট ব্যবধানে পাঁচ বছর বয়সী শিশুটি মা’রা যায়। ওই দিন সন্ধ্যায় মারা যায় ১৬ বছর বয়সী আরেক শিশু। তার নাম মুস্তফা ওবায়েদ।
প্রতিবেদনে আরও অনেক শিশুর কথা বলা হয়েছে, যারা একে-অপরের আত্মীয় কিংবা ভাইবোন। ফিলিস্তিন ও ই’সরায়েলের ১১ দিনের যুদ্ধে প্রায় ২৫০ জনের বেশি লোক প্রাণ হারিয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি ক্ষ’তিগ্র’স্ত হয়েছে গা’জায়।
যু’দ্ধবিরতির পর ই’সরায়েল ও হামাস উভয়ে নিজেদের জয় হয়েছে দাবি করেছে। সাময়িক যু’দ্ধবিরতি উদযাপন করেছে দক্ষিণ ই’সরায়েলের বাসিন্দারা। তবে আরেকটি যুদ্ধ সময়ের ব্যাপার বলে মনে করছেন অনেকে।
ধ্বং’সয’জ্ঞ ও প্রা’ণ’হানি হিসাব করলে ফিলিস্তিনিদের ক্ষয়ক্ষতি কয়েকগুণ বেশি হলেও পশ্চিমা মদদপুষ্ট ই’সরায়েলি বাহিনীকে যু’দ্ধবিরতিতে বাধ্য করা হামাসের জন্য বিজয়ের সামিল বলে মনে করছেন বিশ্লেষকেরা।
জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ জানিয়েছে, যুদ্ধের সময় হামাসের নিয়ন্ত্রণাধীন গা’জায় প্রায় এক লাখের বেশি লোক ঘরবাড়ি ছেড়ে পালিয়েছিল। ওই জায়গায় প্রায় ৮ লাখ লোকের পানির সং’কট রয়েছে।













































