প্রচ্ছদ দৈনিক খবর

গাজাবাসীর কাছে ক্ষমা চাইলেন জাতিসংঘের প্রতিনিধি স্কামলে

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

সাম্প্রতিক গাজা যুদ্ধ নিয়ে ইহুদিবাদী ইসরাইলের পক্ষে কথা বলে গাজাবাসীর কাছে ক্ষমা চাইলেন জাতিসংঘের ফিলিস্তিন শরণার্থী বিষয়ক ত্রাণসংস্থা- আনরাওয়া’র (UNRWA) পরিচালক ম্যাথিয়াস স্কামলে।

গাজাবাসীর কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি তিনি এই অবরুদ্ধ উপত্যকায় ইসরাইলের সাম্প্রতিক পাশবিক হামলায় শহীদদের পরিবারবর্গের প্রতি শোক ও সমবেদনাও জানিয়েছেন।

তিনি বলেছেন, গাজার বেসামরিক নাগরিকদের হত্যা করার কোনো ব্যাখ্যা থাকতে পারে না। স্কামলে বলেন, গত দুই সপ্তাহ গাজা উপত্যকা ও সেখানকার অধিবাসীদের জন্য ছিল অত্যন্ত ভয়ঙ্কর।

এর আগে ইহুদিবাদী ইসরাইলের পক্ষে কথা বলে প্রচণ্ড সমালোচনা ও নিন্দার মুখে পড়েন জাতিসংঘের এই প্রতিনিধি। তিনি গত সোমবার ইসরাইলের ১২ নম্বর টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে দাবি করেন, কয়েকটি ব্যতিক্রম ছাড়া ইসরাইল গাজার বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়নি।

গাজায় এভাবেই ধ্বংসস্তুপে পরিণত হয় বহু বেসামরিক স্থাপনা

গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস তাৎক্ষণিকভাবে স্কামলের ওই বক্তব্যের নিন্দা জানায়। হামাস ঘোষণা করে, আনরাওয়া’র পরিচালকের দায়িত্ব ফিলিস্তিনি শরণার্থীদেরকে পৃষ্ঠপোষকতা দেয়া; ফিলিস্তিনি জনগণের ওপর ইসরাইলি পাশবিক হামলার ব্যাখ্যা দেয়া নয়।

গাজা উপত্যকার আবাসিক ও বেসামরিক অবস্থানগুলোর ওপর সাম্প্রতিক ইসরাইলি ভয়াবহ বিমান হামলায় ২৫৩ ফিলিস্তিনি শহীদ ও ১৯৪৮ জন আহত হন। অন্যদিকে গাজা থেকে প্রতিরোধ যোদ্ধাদের নিক্ষিপ্ত রকেট ও ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হয় ১২ ইহুদিবাদী। গত ২১ মে ভোররাত ২টায় মিশরের মধ্যস্থতায় উভয়পক্ষের সম্মতিতে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয়।#

পার্সটুডে/এমএমআই/২৬

bangla news।