প্রচ্ছদ দৈনিক খবর

গত ২৪ ঘণ্টায় দেশে ফের মৃ’ত্যে’র সং’খ্যা বেড়েছে,

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

গতকালের পর গত ২৪ ঘণ্টায় ফের মৃত্যের সংখ্যা বেড়েছে দেশে। দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৬৬০ জনে। এ সময়ে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ৭৬৫ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ২ হাজার ৩০৫ জনে।

মঙ্গলবার (১ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এদিকে গতকাল মৃত্যু হয়েছিল ৩৬ জনের। বিশ্বে করোনা: বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছেই। বর্তমানে বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৭ কোটি ১৪ লাখ ৫৯ হাজার ২৮৯ জন। আর এ মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩৫ লাখ ৬৫ হাজার ৮৫৪ জনে। এর মধ্যে সুস্থ হয়েছে ১৫ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ৯৫০ জন।

গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজার ৩১৯ জন। একই সময়ে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৯৮ হাজার ৮১১ জন। করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৪১ লাখ ১৩ হাজার ১৪৬ জন আর মারা গেছেন ৬ লাখ ৯ হাজার ৭৬৭ জন।

আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ কোটি ৭৮ লাখ ৬৩ হাজার ৮৪০ জন। করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। দেশটিতে মোট আক্রান্ত ২ কোটি ৮১ লাখ ৭৩ হাজার ৬৫৫ জন এবং মারা গেছেন ৩ লাখ ৩১ হাজার ৯০৯ জন। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৫৯ লাখ ৩৯ হাজার ৫০৪ জন। লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী ১ কোটি ৬৫ লাখ ৪৭ হাজার ৬৭৪ জন এবং মৃত্যু হয়েছে ৪ লাখ ৬২ হাজার ৯৬৬ জনের।

সুস্থ নিয়ে বাড়ি ফিরেছেন ১ কোটি ৪৯ লাখ ৬৪ হাজার ৬৩১ জন। তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স, পঞ্চম স্থানে তুরস্ক, ষষ্ঠ স্থানে রাশিয়া, সপ্তম যুক্তরাজ্য, অষ্টম ইতালি, নবম আর্জেন্টিনা এবং দশম জার্মানি। গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।