চলমান পরিস্থিতির আলোকে বিএনপি গণতান্ত্রিক আ’ন্দোলনের জন্য বৃহত্তর জোট গঠনের অগ্রগতি পর্যালোচনা করছে। বিএনপি নেতারা শনিবার (২২ মে) বিকেলে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির ভা’র্চুয়াল বৈঠকে এ পর্যালোচনা করেন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জানান, দলের ভা’রপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইস’লাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্রে আরও জানা গেছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা, জিয়াউর রহমানের মৃ’ত্যুবার্ষিকী’ উপলক্ষে কর্মসূচি গ্রহণ, অফিসিয়াল সিক্রেটস আইনের মা’মলায় সাংবাদিক গ্রে’প্তার, গণমাধ্যমের ওপর সরকারের নি’র্যাতন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ‘দু’র্নীতি’, চীন ও রাশিয়া থেকে করো’না টিকা পেতে দেরি, বাংলাদেশকে টিকা দিতে যু’ক্তরাষ্ট্রকে ‘সুপারিশ’র জন্য ভা’রতের পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ-এ সব বিষয়ে বিএনপি নেতারা আলোচনা করেন। পাশাপাশি বিএনপির স্থায়ী মিডিয়া সেল গঠন, ফিলি’স্তিনে ইস’রায়েলি হা’মলা, লক্ষ্মীপুর-২, সিলেট-৩, ঢাকা-১৪, কুমিল্লা-৫ আসনে উপ-নির্বাচনে করণীয় নিয়ে তারা আলোচনা করেন।













































