প্রচ্ছদ বিনোদন

খুশির আবহাওয়া বইছে গায়িকার ঘরে, ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়ে প্রথমবার মা হলেন গায়িকা নীতি মোহন

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

বলিউডে এবার একের পর এক সুখবর আসছে। কিছুদিন আগেই বলিউডের একজন শ্রেষ্ঠ গায়িকা শ্রেয়া ঘোষালের ঘর আলো করে এলো একটি পুত্রসন্তান। শ্রেয়া ঘোষালের পর এবারে আবার মা হলেন গায়িকা নীতি মোহন। গত ২ রা জুন গায়িকার কোল আলো করে এসেছে একটি পুত্রসন্তান। নীতি ও শিশুপুত্র সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন স্বামী নীহার।

অনেকেই ইতিমধ্যেই গায়িকাকে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন। হর্ষদীপ কৌর টুইটারে নীতির মা হওয়ার খবর প্রকাশ করে নীতিকে অনেক শুভেচ্ছা জানিয়েছেন এবং বলেছেন, তিনিও মাসি হয়ে গেলেন। পাশাপাশি চলতি বছরেই হার্যদীপ কৌর মার্চ মাসেই তিনিও একটি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। একের পর এক সন্তান জন্ম হওয়ার খবর ভেসে আসছে নেট দুনিয়ায়। অপরদিকে নীতির স্বামী নীহার পান্ডিয়া নীতির সঙ্গে একটি ছবি শেয়ার করে লিখেছেন, বৃষ্টিস্নাত মুম্বইয়ের আকাশে এই মুহূর্তে কালো মেঘের ঘনঘটা। তার মধ্যেই তিনি ও নীতি দেখলেন তাঁদের ‘সন-রাইজ’।

বলিউডের অন্যতম জনপ্রিয় গায়িকাদের মধ্যে একজন হলেন নীতি মোহন। তিনি বলিউডে প্লে ব্যাক করেই পান জনপ্রিয়তা। বলিউডে গান ছাড়াও তিনি তামিল, তেলুগু, কন্নড়, বাংলা, মারাঠি, পাঞ্জাবী এবং ইংরেজি ভাষাতেওঁ গান করেছেন। নীতি মোহন সবার প্রথম নজর করেন চ্যানেল ভি আয়োজিত পপস্টার্স বিজয়ী হয়ে।

ব্যান্ড দলের হয়ে লাইভ পারফরম্যান্স করলেও নীতি মোহন সুপারহিট সিনেমা ‘স্টুডেন্ট অফ দা ইয়ার’ -এ ‘ইশ্ক ওয়ালা লাভ’ গান গেয়েই হয়ে ওঠেন রাতারাতি তারকা। আর এই গানের জন্যই তিনি ২০১৩ সালে জিতে নেন ফিল্মফেয়ার আরডি বর্মণ পুরস্কার। নীতি মোহন জন্ম গ্রহণ করেন দিল্লিতে তার পিতা একজন সরকারি কর্মচারী ও তার মা হলেন কুসুম। নীতি মোহনী হলেন বাড়ির চার বোনেদের মধ্যে বড়। গত ফেব্রুয়ারী মাসেই মা হওয়ার সুখবর দিয়েছিলেন নীতি মোহন। তবে এই ভিডিওটি প্রকাশ হতেই ফের ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। একচল্লিশ বছর বয়সী নীতি নিজের মা হওয়ার খবরে অত্যন্ত আনন্দিত ছিলেন। পাশাপাশি গায়িকার ঘরে বর্তমান বইছে খুশির হওয়া।

https://platform.instagram.com/en_US/embeds.js