বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ভাড়া বাসা ফিরোজার আট জন স্টাফ করো’নামুক্ত হয়েছেন। গত ১১ এপ্রিলের আগে-পরে তারা গুলশানের এই ভবনে করো’নায় আ’ক্রান্ত হন। ওই সময়েই নমুনা পরীক্ষায় করো’না পজিটিভ আসে খালেদা জিয়ার।
বর্তমানে তিনি রাজধানীর এভা’র কেয়ার হাসপাতা’লে ভর্তি আছেন। শুক্রবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘চেয়ারপারসনের বাসার সব স্টাফের সর্বশেষ করো’না পরীক্ষায় নেগেটিভ এসেছে। সবাই এখন সুস্থ আছেন।’
এদিকে, খালেদা জিয়া এভা’র কেয়ারেই আছেন গত দুই দিন ধরে। তার শারীরিক অবস্থার বিষয়ে চিকিৎসকরা কথা বলবেন। শায়রুল কবির জানান, চিকিৎসকরা আজ বা কাল ম্যাডামের স্বাস্থ্যের আপডেট জানাবেন।













































