প্রচ্ছদ দৈনিক খবর

খালেদার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে যা জানালেন ফখরুল

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে গণমাধ্যমে কথা বলেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, বিএনপি চেয়ারপারসন আবার জ্বরে আক্রান্ত হয়েছিলেন। তবে এখন তার শরীরে কোন জ্বর নেই।

রোববার (৩০ মে) সকাল জিয়াউর রহমানের ৪০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরস্থ তার মাজার জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।

এসময় চিকিৎসকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, তারা অত্যন্ত পরিশ্রম করছেন। তাদের সুচিকিৎসার কারনেই তার (খালেদা জিয়া) জ্বর নিয়ন্ত্রণে এসে গেছে। তারা আশাবাদি হচ্ছেন। চিকিৎসকরা বলেছেন জ্বর আর আসবেনা সেজন্য তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন।

মির্জা ফখরুল বলেন, আমাদের দুঃখ হয় যে নেত্রী গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে লড়াই করেছেন আজীবন। ১৯৭১ সালে পাক-হানাদার বাহিনীর কারানির্যাতন ভোগ করেছেন, তাকে তার চিকিৎসার জন্যে আজকে সুযোগ দেওয়া হয় না। বার-বার করে বলা হয়েছে তার এ্যাডভাঞ্চ চিকিৎসা দরকার। কিন্তু সরকার প্রতিহিংসা মূলক রাজনীতির জন্য তাকে সেই সুযোগ দিচ্ছে না।

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, ইকবাল হাসান মাহমুদ টুকু ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এছাড়া বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।