প্রচ্ছদ দৈনিক খবর

ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেল ওবামার কুকুর

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

এবার ক্যান্সারে মা’রা গেলো সাবেক মা’র্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা’র কুকুর- বো। গতকাল শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি নিশ্চিত করেছে ওবামা পরিবার।

টুইটার পোস্টে সাবেক সাবেক প্রেসিডেন্ট লিখেছেন, সত্যিকারের বন্ধু এবং বিশ্বস্ত সঙ্গী হারিয়েছেন তিনি। একদশকের বেশি সময় ধরে পরিবারের সুখ-দুঃখ ভাগ করে নিয়েছে বো।

এদিকে ইনস্টাগ্রামে মিশেল জানিয়েছেন, ১২ বছর বয়সী পর্তুগীজ ওয়াটার ডগটি দীর্ঘদিন ভুগছিলো ক্যান্সারে। ২০০৯ সালে হোয়াইট হাউসে প্রথমবার ঢোকার সময় ওবামা পরিবারকে ‘বো’ উপহার দেন প্রয়াত মা’র্কিন রাজনীতিক এডওয়ার্ড কেনেডি।

২০১৬ সালে প্রেসিডেন্ট পরিবারের দু’টি কুকুর বো এবং সানিকে অ’পহ’রণের চেষ্টা করা হয়। সেসময় বেশ সাড়া ফেলে ঘটনাটি।