সম্প্রতি লালমাটিয়ায় সংগীত পরিচালক রেজওয়ান শেখের স্টুডিওতে চারটি গানে কণ্ঠ দেন সালমা। সন্ধ্যা ৬টা ৩০ থেকে রাত ৮টা ৩০।সময় মাত্র দুই ঘণ্টা। আর এই দুই ঘণ্টাতেই সালমা গীতিকার,সংগীত পরিচালকদের অ’বাক করলেন। মাত্র দুই ঘণ্টাতেই টানা রেকর্ড করলেন চারটি গান।





কোনো বিরতি নেননি তিনি। পর পর গানগুলো গেয়ে ফেললেন। আর গানগুলো শুনেও মুগ্ধ স্টুডিওতে উপস্থিত সবাই।এ গায়িকা বলেন, আসলে এটা এখন অভ্যাসে পরিণত হয়েছে। দ্রুতই গানগুলো ক্যাচ করে ফেলার একটা অ’ভিজ্ঞতা হয়ে গেছে।



যে চারটি গানে কণ্ঠ দিয়েছি সেগুলো একটা থেকে আরেকটা একদমই আলাদা।চেষ্টা করেছি, ভালো’ভাবে সবগুলো গান গাওয়ার। জানা গেছে, ‘ভালোবাসা দিবস’ উপলক্ষে গানগুলো প্রকাশ হবে বিভিন্ন ব্যানার থেকে। এদিকে সালমা বর্তমানে তুমুল ব্যস্ত সময় পার করছেন নতুন গান নিয়ে।



চলতি জানুয়ারিতেই কমপক্ষে এক ডজন নতুন গানে কণ্ঠ দিয়েছেন তিনি। শোও করছেন টুকটাক করে।এরইমধ্যে করো’নার কারণে সম্মানীও কমিয়েছেন তিনি।সালমা বলেন, করো’নার এ পরিস্থিতি মা’থায় রেখে সংগীতাঙ্গনের ভালোর জন্যই সম্মানী কমিয়েছি।সহনীয় সম্মানীতে যেন ছোট-বড় কোম্পানিগুলো কাজ করতে পারে, সেজন্যই এমন সিদ্ধান্ত নিয়েছি।
































































