করো’না ভাই’রাসে ভা’রতজুড়ে হাহাকারের মাঝে এবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন নায়ক অক্ষয় কুমা’র। বলিউডে নানা মানবিক পদক্ষেপের জন্য পরিচিত তিনি। এ অসময়ে করো’না রোগীদের সাহায্যের জন্য এবার এক স্বেচ্ছাসেবী সংস্থায় মোটা অঙ্কের টাকা দান করলেন অ’ভিনেতা।
জানা গেছে, দিল্লিতে সাবেক ক্রিকেটার তথা বিজেপি নেতা গৌতম গম্ভীরের এনজিও-তে করো’না আ’ক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য এক কোটি টাকা দিয়েছেন অক্ষয় কুমা’র। শুধু রোগীদের জন্যই নয়, এ অ’তিমা’রি আবহে যারা যারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সবাইকে সাহায্য করবে অক্ষয় কুমা’রের এ অনুদান। দুঃসময়ে প্রিয় অ’ভিনেতার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তার ভক্তরা।
শনিবার (২৫ এপ্রিল) অক্ষয় কুমা’রের এ মানবিক উদ্যোগের কথা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন গৌতম গম্ভীর। নিজের টুইটার হ্যান্ডেল থেকে তিনি লেখেন, এই অন্ধকার সময়ে প্রত্যেকটা সাহায্য এক একটা আশার আলো নিয়ে আসে। গৌতম গম্ভীর ফাউন্ডেশনে ১ কোটি টাকা দেওয়ার জন্য অক্ষয় কুমা’রকে অনেক ধন্যবাদ। এই টাকা অভাবী মানুষের ওষুধ, খাবার প্রভৃতি জোগাতে কাজে লাগবে বলেও জানিয়েছেন ভা’রতীয় ক্রিকেট দলের সাবেক তারকা।
গম্ভীরের টুইটের জবাবও দিয়েছেন অক্ষয়। তিনি লিখেছেন, এটা খুবই কঠিন সময়। আমি খুশি এটা ভেবে যে আমি কিছু সাহায্য করতে পেরেছি। এই কঠিন সময় থেকে আম’রা সবাই ঠিক উঠে দাঁড়াব, সেই আশা রাখি। ভালো থাকুন।
গত বছর করো’না বিপর্যয়ের সময়েও অনুদান দিয়েছিলেন অক্ষয় কুমা’র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেসময় যে রিলিফ ফান্ডের ব্যবস্থা করেছিলেন, তাতে অক্ষয় কুমা’র দিয়েছিলেন ২৫ লাখ টাকা। সেসময় দানের কথা নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন তিনি।












































