করো’না টিকার দ্বিতীয় ডোজ নিলেন বর্ষীয়ান অ’ভিনেতা আবুল হায়াত। টিকা নেওয়ার পর আজ (মঙ্গলবার) ফেসবুকে সেই ছবি পোস্ট করলেন অ’ভিনেতা। ছবিতে দেখা যাচ্ছে, শার্ট পরে আছেন আবুল হায়াত। মা’থায় টুপি। করো’না সতর্কতায় অ’ভিনেতার মুখে মাস্ক। এক স্বাস্থ্যকর্মী তাকে টিকা দিচ্ছেন। চলতি বছরই করো’নায় আ’ক্রান্ত হন আবুল হায়াত। বেশ কয়েক দিন হাসপাতা’লে চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি।
৭৬ বছর বয়সী এই অ’ভিনেতা ১৯৬৯ সাল থেকে অ’ভিনয় করছেন। মঞ্চ, টিভি ও চলচ্চিত্র মিলিয়ে দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য প্রশংসিত কাজ তিনি উপহার দিয়েছেন। নাট’কের পাশাপাশি ‘আ’গুনের পরশমণি’, ‘জয়যাত্রা’, ‘গহীনে শব্দ’, ‘অ’জ্ঞাতনামা’, ‘স্ফুলি’ঙ্গ’-সহ অসংখ্য চলচ্চিত্রে অ’ভিনয় করেছেন। ‘দারুচিনি দ্বীপ’ চলচ্চিত্রে অ’ভিনয়ের জন্য ২০০৭ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন আবুল হায়াত।













































