করো’নাভাই’রাসে আ’ক্রান্ত হয়েছেন বলিউডের বর্ষীয়ান অ’ভিনেতা রণধীর কাপুর। বৃহস্পতিবার রাতে তাকে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতা’লে ভর্তি করা হয়েছে। খবর পিটিআই।
হাসপাতা’লের চিকিৎসক ডা. সন্তোষ শেট্টি জানান, রণধীরের শারীরিক অবস্থা স্থিতিশীল। সাবধানতার কারণেই ৭৪ বছরের অ’ভিনেতাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রতিমুহূর্তে তাকে মনিটর করা হচ্ছে।
বলিউডের ‘শো ম্যান’ রাজ কাপুরের বড় ছে’লে রণধীর কাপুর। ‘কাল আজ অউর কাল’, ‘জিৎ’, ‘জওয়ানি দিওয়ানি’, ‘লফঙ্গে’, ‘রামপুর কা লক্ষ্মণ’, ‘হাত কি সাফাই’-এর মতো একাধিক হিট হিন্দি ছবিতে অ’ভিনয় করেছেন তিনি। বলিউড অ’ভিনেত্রী ববিতাকে বিয়ে করেছেন। দুই মে’য়ে কারিশা ও কারিনা কাপুরও প্রখ্যাত বলিউড অ’ভিনেত্রী।
গত এক বছরে নিজের দুই ছোট ভাই ঋষি কাপুর এবং রাজীব কাপুরকে হারিয়েছেন রণধীর। গত বছরের এই দিনে (৩০ এপ্রিল) হৃদরোগে আ’ক্রান্ত হয়ে মা’রা যান ঋষি কাপুর। এর মধ্যেই আবার চলতি বছরের ফেব্রুয়ারি মাসে হৃদরোগে মা’রা যান অ’ভিনেতা রাজীব কাপুর।
উল্লেখ্য, গত মাসে করো’না আ’ক্রান্ত হন ঋষিপুত্র রণবীর কাপুর। ভাইপোর কোভিড পজিটিভ হওয়ার খবর তিনিই জানিয়েছিলেন। করো’না আ’ক্রান্ত হয়েছিলেন রণবীরের প্রে’মিকা আলিয়া ভাটও।অবশ্য এখন দুজনই করো’নামুক্ত। কিছুদিন আগেই মালদ্বীপ থেকে ঘুরে এসেছেন তারকা যুগল। আমা’র ধুমধাম করে স্ত্রী’র ববিতার জন্ম’দিনও পালন করেছিলেন রণধীর।













































