প্রচ্ছদ আন্তর্জাতিক

করোনায় বিধ্বস্ত ভারতে কমছেনা মৃত্যের সংখ্যা, আক্রান্ত ৩ কোটি ছুঁই ছুঁই

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

গত ২৪ ঘণ্টায় ভা’রতে নতুন করো’না রোগী পাওয়া গেছে ৯১ হাজার ৭০২ জন। এই বৃদ্ধির জেরে সেখানে মোট আ’ক্রান্তের সংখ্যা দুই কোটি ৯২ লক্ষ ৭৪ হাজার ছাড়িয়ে গেল। আর একদিনে প্রা’ণ হারিয়েছেন তিন হাজার ৪০৩ জন।

শুক্রবার (১১ জুন) এসব জানিয়েছে বিভিন্ন ভা’রতীয় গণমাধ্যম। প্রতিবেদনে দেখা গেছে, কর্নাট’ক, কেরল, তামিলনাড়ু— এই তিনটি রাজ্যে দৈনিক মৃ’ত্যুর সংখ্যায় উল্লেখযোগ্য হেরফের হয়নি। কিন্তু মহারাষ্ট্রে তা একলাফে অনেকটা বেড়েছে। কেন্দ্রের দেওয়া তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে মৃ’ত্যু হয়েছে ১ হাজার ৯১৫ জনের।

জানা গেছে, ভা’রতে করো’না সংক্রমণের হার এখনো পাঁচ শতাংশের নীচেই রয়েছে। আবার দৈনিক আ’ক্রান্তের থেকে দৈনিক সুস্থ হওয়ার ধারাও অব্যাহত রয়েছে। যার জেরে সক্রিয় রোগী কমছে। এখন ভা’রতে সক্রিয় রোগী রয়েছেন ১১ লক্ষ ২১ হাজার ৬৭১ জন। পাশাপাশি সেখানে এখন পর্যন্ত টিকা দেওয়া হয়েছে সাড়ে ২৪ কোটির বেশি।

বিশ্ব পরিস্থিতি: বিশ্বে করো’নায় মৃ’তের সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লাখ ৭৬ হাজার এবং আ’ক্রান্ত হয়েছেন ১৭ কোটি ৫১ লাখেরও বেশি মানুষ।ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার (১১ জুন) সকাল পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মা’রা গেছেন আরও সাড়ে ১৪ হাজার ১০৪ মানুষ এবং আ’ক্রান্ত হয়েছেন ৪ লাখ ২১ হাজার ২৬২ জন।

এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করো’নায় মৃ’ত্যু হয়েছে ৩৭ লাখ ৭৬ হাজার ৯০২ জনের এবং আ’ক্রান্ত হয়েছেন ১৭ কোটি ৫১ লাখ ৬৯ হাজার ৯০২জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ কোটি ৪৯ লাখ ৬৩ হাজার ৫২৯ জন।করো’নায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃ’ত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যু’ক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করো’না সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৪২ লাখ ৬০ হাজার ৯০৩ জন। মৃ’ত্যু হয়েছে ৬ লাখ ১৩ হাজার ৫৮৩ জনের।

আ’ক্রান্তে দ্বিতীয় ও মৃ’ত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভা’রতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৯১ লাখ ৮২ হাজার ৭২ জন এবং এখন পর্যন্ত মোট মৃ’ত্যু হয়েছে ৩ লাখ ৫৯ হাজার ৬৯৫ জনের।

আ’ক্রান্তে তৃতীয় এবং মৃ’ত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করো’নায় এক কোটি ৭১ লাখ ২৫ হাজার ৩৫৭ জন সংক্রমিত হয়েছেন। মৃ’ত্যু হয়েছে ৪ লাখ ৭৯ হাজার ৭৯১ জনের।আ’ক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত করো’নায় আ’ক্রান্ত হয়েছেন ৫৭ লাখ ২৫ হাজার ৪৯২ জন। ভাই’রাসটিতে মা’রা গেছেন এক লাখ ১০ হাজার ২০২ জন।

এ তালিকায় পঞ্চ’ম স্থানে রয়েছে তুরস্ক। দেশটিতে এখন পর্যন্ত করো’নায় সংক্রমিত হয়েছেন ৫৩ লাখ ৬ হাজার ৬৯০ জন। এর মধ্যে মা’রা গেছেন ৪৮ হাজার ৪২৮ জন।এদিকে আ’ক্রান্তের তালিকায় রাশিয়া ষষ্ঠ, যু’ক্তরাজ্য সপ্তম, ইতালি অষ্টম, আর্জেন্টিনা নবম এবং জার্মানি দশম স্থানে রয়েছে।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করো’নাভাই’রাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।