গতকালের চেয়ে করোনায় মৃত্যের সংখ্যা কমলো। দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৪০১ জনে। এ সময় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ৪৪১ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৯০ হাজার ৫২১ জনে।
সোমবার (২৪ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৩৪ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৩১ হাজার ৫৩১ জন। এদিন মোট করোনা পরীক্ষা করা হয়েছে ১৭ হাজার ৬৮৩ জনের। বিশ্ব করোনা পরিস্থিতি: বিশ্বব্যাপী করোনাভাইরাসে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬
কোটি ৭৫ লাখ ১৬ হাজার ৩৬৯ জন। প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেছে ৩৪ লাখ ৭৮ হাজার ১৮৭ জন। আজ সোমবার (২৪ মে) সকাল ৮টা পর্যন্ত পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা যায়। এছাড়া গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় নতুন করে মারা গেছে প্রায় ১০ হাজার মানুষ।
একই সময়ে ভাইরাসটিতে নতুন আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৭৮ হাজার। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ৮৮ হাজার। আর এখন পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন মোট ১৪ কোটি ৮৫ লাখ ২৯ হাজার ১৭৯ জন। বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র।
দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ কোটি ৩৮ লাখ ৯৬ হাজার ৬৬০ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ৪ হাজার ৮৭ জনের। আর সুস্থ হয়েছেন দুই কোটি ৭৫ লাখ ২ হাজার ২৫৫ জন। করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় এরপরই রয়েছে ভারত। প্রায় এক মাস ধরে দেশটিতে দৈনিক সংক্রমণের সংখ্যা বিশ্বে সর্বোচ্চ।
ভারতে এখন পর্যন্ত ২ কোটি ৬৭ লাখ ৫১ হাজার ৬৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৩ লাখ ৩ হাজার ৭৫১ জনের। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৩৭ লাখ ২০ হাজার ৯১৯ জন। তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। ল্যাটিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ কোটি ৬০ লাখ ৮৩ হাজার ৫৭৩ জন।
মৃত্যু হয়েছে ৪ লাখ ৪৯ হাজার ১৮৫ জনের। আর সুস্থ হয়েছেন ১ কোটি ৪৪ লাখ ৬২ হাজার ৪৩২ জন। করোনা সংক্রমণ ও মৃত্যুর তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম। দেশে এখন পর্যন্ত ৭ লাখ ৮৯ হাজার ৮০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১২ হাজার ৩৭৬ জনের। সেরে উঠেছেন ৭ লাখ ৩০ হাজার ৬৯৭ জন।













































