প্রচ্ছদ দৈনিক খবর

করোনায় আক্রান্ত খালেদ মাহমুদ সুজন

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

করো’নায় আ’ক্রান্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব) পরিচালক খালেদ মাহমুদ সুজন।

খবরের সত্যতা জানতে সুজনের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তবে তার খুব কাছের দুইজন বিসিবির দুই দায়িত্বশীল কর্মক’র্তা আকরাম খান ও হাবিবুল বাশার সুমন গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সুজনের করো’না পজিটিভ হওয়ার বিষয়টি।

আকরাম খান বলেন, ‘সুজন বাসায় আছে। গত দুদিন ধরেই বাসায় আইসোলেশনে ছিল সে।’ ঘরের মাঠে সিরিজ বলে সুজনের জায়গায় অন্য কাউকে দায়িত্ব দেওয়া হবে না বলেও জানিয়েছেন বিসিবির ক্রিকেট অ’পারেশনস কমিটির চেয়ারম্যান।

প্রসঙ্গত, শ্রীলঙ্কা সফর থেকে ফেরার পর দুইবার করো’না পরীক্ষা করিয়ে দুইবারই নেগেটিভ হয়েছিলেন খালেদ মাহমুদ সুজন। হঠাৎ আসলো তার পজিটিভ হওয়ার খবর।