শোবিজের পরিচিত মুখ ফারিয়া শাহরিন। ব্যাচেলর পয়েন্ট নাট’কে ‘অন্তরা’ চরিত্রে অ’ভিনয় করে তুমুল আ’লোচিত তিনি। করো’না ভাই’রাসের দাপট বেড়ে যাওয়ায় সবাইকে একটি পরাম’র্শ দিয়েছেন এ লাক্স সুন্দরী।
নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে ফারিয়া লিখেছেন, ‘একমাত্র আল্লাহ আমাদের রক্ষা করতে পারেন। আমি বাসায় আছি, আপনি থাকুন। খুব বেশি ইচ্ছা হলে অনলাইনে শপিং করুন। শপিংমলে গিয়ে নিজে ভাই’রাস বাসায় আনবেন না। বাবা-মাকেও অ’সুস্থ করবেন না, প্লিজ। অবস্থা এইবার আগের চেয়ে অনেক অনেক বেশি খা’রাপ, অনেক বেশি।’
তার এ পরাম’র্শ ইতিবাচকভাবেই গ্রহণ করেছেন নেটিজেনরা। সম্প্রতি মালদ্বীপ থেকে ঘুরে এসেছেন ফারিয়া। তারপর থেকে নিজেকে ঘরব’ন্দি করেছেন তিনি। আপাতত অংশ নিচ্ছেন না কোনো শুটিংয়ে।
মালদ্বীপ যাওয়ার আগে একটি বিজ্ঞাপনে মডেল হয়েছিলেন ফারিয়া শাহরিন। রমজানে বিভিন্ন টেলিভিশনে প্রচার চলছে বিজ্ঞাপনটির। ২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছিলেন ফারিয়া শাহরিন।













































