কোভিড-১৯ মহামারিতে বিপর্যস্ত ভারত। দ্বিতীয় ঢেউ আঘাত হানার পর রোজ দেশটিতে লাখ লাখ মানুষ আক্রা’ন্ত হচ্ছেন। মারা যাচ্ছেন হাজারওমানুষ। অক্সিজেনের অভাবে হাসপাতাল প্রাঙ্গণেই অনেকের মৃ’ত্যু হচ্ছে।
এসবের মধ্যেই গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে শনাক্ত কমলেও মৃ’ত্যু ফের চার হাজার ছাড়িয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণ’হানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী,
শুক্রবার (২১ মে) সকাল ৭টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ৪ হাজার ২০৯ জনের মৃ’ত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ২ লাখ ৫৯ হাজার ২৬৯ জন। এর আগে গতকাল দেশটিতে ৩ হাজার ৮৮০ জনের মৃ’ত্যু হয়।
আক্রান্ত হয় ২ লাখ ৭৬ হাজার ২৬১ জন। ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার (২১ মে) সকাল ৭টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও প্রায় ১৩ হাজার মানুষ এবং আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে ৬ লাখ।
এ নিয়ে বিশ্বে এখন পর্য’ন্ত মোট করোনায় মৃ’ত্যু হয়েছে ৩৪ লাখ ৪৪ হাজার ২৫৮ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৬ কোটি ৫৮ লাখ ৩১ হাজার ১৬১ জন। এদের মধ্যে সু’স্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ কোটি ৬৫ লাখ ১৬ হাজার ৮৯৩ জন













































