প্রচ্ছদ আলোচিত সংবাদ

করোনাবিধি এড়াতে মাঝ-আকাশে বিয়ে !

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

দেশের মাটিতে করো’নাবিধি এড়াতে পুরো বিমান ভাড়া করে মাঝ-আকাশে বিয়ে করলেন এক নবদম্পতি। ভা’রতের তামিলনাড়ুর মাদুরাইয়ের এ বিয়ের ঘটনা ঘটেছে।

বিয়েতে ১৬১ জন আত্মীয়-পরিজন উপস্থিত ছিলেন।মহামা’রির কারণে ভা’রতে ৫০ জনের বেশি জমায়েতের নিষেধাজ্ঞার কারণে তারা এ বুদ্ধি আঁটেন করো’নাবিধি এড়াতে মাঝ-আকাশে বিয়ে’ ।

সোমবার (২৪ মে) এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালে (এএনআই) বিয়েটির কয়েকটি ছবি পোস্ট করা হয়েছে।তাতে দেখা গেছে, বর-কনেকে ঘিরে ভিড়ে ঠাসা বিমান। ক্যামেরাম্যানরা ছবি তুলতে ব্যস্ত।

বর-কনে দুজনই খুব হাসি-খুশি। জানা গেছে, দুই ঘণ্টার জন্য স্পাইসজেটের বিমান ভাড়া নিয়ে নেন নবদম্পত্তি রাকেশ-দক্ষিণার পরিবার।মাদুরাই থেকে বেঙ্গালুরু উড়ে যায় বিমানটি। আর সেই বিমানেই আত্মীয়-পরিজনদের উপস্থিতিতে তারা বিয়ে সারেন।