প্রচ্ছদ দৈনিক খবর

কখনোই ভাবিনা জাতীয় দল থেকে একেবারে বাদ পড়ে গেছিঃ কায়েস

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

ইমরুল কায়েস সবসময় আশায় থাকেন এই বুঝি ডাক পেলেন দলে। নির্বাচকদের ধন্যবাদ দিয়েছেন কায়েস। ওয়ানডেতে সর্বশেষ খেলা ৬ ম্যাচে দুইটি শতক ছাড়াও একটা ৯০ রানের ইনিংস রয়েছে ইমরুল কায়েসের। কিন্তু ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচে ১ অঙ্কের ঘরে আউট হবার পরই বাদ পড়েন জাতীয় দল থেকে।

তবে এবার ডাক পেয়েছেন শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের ওয়ানডে সিরিজের প্রাথমিক স্কোয়াডে। দীর্ঘদিন পর দলে ডাক পেয়ে নির্বাচকদের ধন্যবাদ দিয়েছেন কায়েস। আজ সংবাদ সম্মেলনে ইমরুল বলেন, “ধন্যবাদ জানাই (যে আমি আবারও প্রাথমিক দলে ডাক পেয়েছি। এটা আমার জন্য অবশ্যই অনুপ্রেরণার। আমি বলবো, এটা আমার জন্য অনেক বড় সুযোগ আবার নতুন করে চিন্তা ভাবনা করার। আর আমি নিজেকে ওভাবে প্রস্তুত করতে পারবো।”

কথা হচ্ছিলো জাতীয় দল থেকে বুঝি একেবারেই বাদ পড়ে গেলেন কায়েস। কিন্তু হঠাৎই ডাক পাওয়া কায়েস নিজে অবশ্য কখনোই ভাবেননি যে তিনি জাতীয় দল থেকে একেবারে বাদ পড়ে গেছেন। সবসময় ভেবেছেন দলের সাথেই আছেন তিনি। কায়েস আরো বলেন, “আসলে কখনও ওভাবে মনে করিনি যে আমি জাতীয় দলের বাইরে চলে গেছি। সবসময়ই আমি ড্রেসিঙ্গরুমটা উপভোগ করি, এটার জন্য আমি যে অনুশীলনটা দরকার, কঠোর পরিশ্রমটা দরকার সেটা করে যাই সবসময়।

আমি কখনো ভাবি না যে জাতীয় দল থেকে বাদ পড়লে আমি বের হয়ে গেছি। আমি মনে করি পাশেই আছি, হয়তোবা পারফর্ম করতে পারলে আবার কামব্যাক করবো।” তবে বাদ পড়ারও পজেটিভ দিক দেখছেন কায়েস। বাদ পড়লে নিজের দুর্বলতা নিয়ে কাজ করে আরো শক্তিশালী হয়ে ফেরা যায়। কায়েস বলেন, “জাতীয় দলের বাইরে থাকলে যে জিনিসটা হয়, অনেক আপসেট থাকতে হয়। জাতীয় দলের খেলা যখন দেখা হয় তখন ওই জায়গাটাকে অনেক মিস করা হয়।

তারপরও আমি বলবো যে কিছু কিছু সময় বাদ পড়াটা প্লেয়ারের জন্য ভালো। অনেক কিছু শেখা যায় ওখান থেকে, নিজের ভুলগুলো নিয়ে, কি কি ভুল হয়েছে।