সিনেমা’র দৃশ্য যেন বাস্তবে। একই কনেকে বিয়ে করতে একই সময়ে বরযাত্রী নিয়ে হাজির দুই হবু বর! অ’বাক হলেও সত্যি। ঘটনাটি ঘটেছে ভা’রতের উত্তরপ্রদেশের সিরোন গ্রামে। এমন তথ্যই প্রকাশ করেছে ইন্ডিয়া টুডে।
তাদের প্রতিবেদন থেকে জানা গেছে, সিরোন গ্রামের বাসিন্দা মোহনীর বিয়ে ঠিক হয়েছিল ফুলানপুর গ্রামের বাসিন্দা বাবলুর সঙ্গে। আলোচনা করেই বিয়ের দিন-তারিখ নির্ধারণ করে দুই পক্ষ। বিয়ের দিন বরযাত্রী নিয়ে হাজির হয় বাবলু। রীতি মেনে শুরু হয় বিয়ের অনুষ্ঠান। তখনই বরযাত্রী নিয়ে সেখানে হাজির হয় হায়াতনগরের বাসিন্দা অজিত। তিনিও বিয়ে করতে চান মোহিনীকে। এরপর শুরু হয় গণ্ডগোল।
মোহিনীর বাড়ির লোকদের সঙ্গে বিবাধে জড়িয়ে পড়ে বাবলু বাড়ির লোকেরা। পু’লিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কনের বাবা ও চাচাকে আ’ট’ক করেছে পু’লিশ। পাশাপাশি অজিতের বাড়ির কয়েকজনকেও আ’ট’ক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা গেছে। ঘটনার ত’দন্ত করা হবে বলে ভা’রতীয় সংবাদমাধ্যমকে জানায় পু’লিশ।
জানা গেছে, মোহিনীর সঙ্গে প্রে’মের স’ম্পর্ক ছিল অজিতের। কিন্তু তাদের স’ম্পর্ক মেনে নেয়নি মোহিনীর পরিবার। তারা মোহিনীর বিয়ে ঠিক করে বাবুলর সঙ্গে। জানতে পেরে প্রে’মিকার বাড়িতে চলে যায় অজিত। শেষ পর্যন্ত মোহিনীকে বিয়ে করেই বাড়ি ফেরেন তিনি।













































