প্রচ্ছদ দৈনিক খবর

এলপিজির নতুন দাম নির্ধারণ

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

ভোক্তা পর্যায়ে প্রতি ১২ কেজি এলপি গ্যাসের নতুন দাম ৯৭৫ টাকা থেকে কমিয়ে ঠিক করা হয়েছে ৯০৬ টাকা। যা আগামী পয়লা মে থেকে কার্যকর হবে।

আরামকো ঘোষিত সৌদি কন্ট্রাক্ট প্রাইসের সাথে সমন্বয় করে বৃহস্পতিবার অনলাইন সংবাদ সম্মেলনের মাধ্যমে এই দাম ঠিক করে দিলো বিইআরসি।
এর আগে গত ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করে এ সংস্থা।

ওই সময় বলা হয়, বিশ্ব বাজারের সঙ্গে মিল রেখে প্রতি মাসে দাম সমন্বয় করা হবে।আর উৎপাদন পর্যায়ে ব্যয় পরিবর্তন না হওয়ায় রাষ্ট্রায়ত্ত কোম্পানির এলপিজির দাম পরিবর্তন করা হয়নি।

সরকারি সাড়ে ১২ কেজি এলপিজির দাম আগের ৫৯১ টাকাই থাকছে। গাড়িতে ব্যবহৃত এলপিজির নতুন দাম প্রতি লিটার ৪৪ টাকা ৭০ পয়সা। এর আগে এটি ছিল ৪৭ টাকা ৯২ পয়সা।