প্রচ্ছদ দৈনিক খবর

এবার শিল্পকলা পদক পাচ্ছেন ১৮ গুণীজন ও ২ সংগঠন

4
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

শিল্প ও সংস্কৃতির নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় প্রতি বছর প্রদান করা হয় শিল্পকলা পদক। বাংলাদেশ শিল্পকলা একাডেমি এই পদক প্রদান করে। তবে করো’নার কারণে ২০১৯ সালের পদক প্রদান অনুষ্ঠিত হয়নি। এবার একসঙ্গে দুই বছরের জন্য পদক প্রদান করা হবে।

শিল্পকলা একাডেমি এক সংবাদ বি’জ্ঞপ্তিতে আজ রোববার (১৩ জুন) নিশ্চিত করেছে দুই বছরের জন্য ‘শিল্পকলা পদক’র জন্য মনোনীত হয়েছেন ১৮ গুণীজন ও দুই সংগঠন।বাংলাদেশের শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে জাতীয় পর্যায়ে বিশেষ অবদানের জন্য এই ১৮ গুণীজন ও দুটি সংগঠনকে শিল্পকলা পদক প্রদানের জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে।

বি’জ্ঞপ্তিতে বলা হয়েছে, সংস্কৃতির পৃষ্ঠপোষকতা ও বিকাশ সাধনের লক্ষ্যে ‘শিল্পকলা পদক’ প্রদান নীতিমালা অনুযায়ী বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতি বছর ‘শিল্পকলা পদক’ পদক প্রদান করে। করো’না মহামা’রির কারণে ২০১৯ এবং ২০২০ দুই বছরের পদক একসাথে প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সুবিধামতো সময়ে পদক প্রদান অনুষ্ঠানের মাধ্যমে পদকপ্রাপ্তদের হাতে স্বর্ণের মেডেল ও এক লাখ করে টাকা প্রদান করা হবে।এবার পদকপ্রাপ্তদের তালিকায় আছেন যন্ত্র সংগীতে মনিরুজ্জামান (বাঁশি), সামসুর রহমান (সানাই), নৃত্যকলায় লুবনা মা’রিয়াম, শি’বলী মোহাম্ম’দ, কণ্ঠ সংগীতে হাসিনা মমতাজ, মাহমুদুর রহমান বেণু।