বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পুরো লাইম লাইট থাকার কথা বিরাট কোহলি অথবা কেন উইলিয়ামসনের ওপর। কিন্তু ব্রেট লি নিলেন বোলারদের পক্ষ। অস্ট্রেলিয়ার সাবেক এই ফাস্ট বোলার মনে করছেন, আসন্ন এই ফাইনালে যুদ্ধ চলবে বোলারদের।
![]()
সকলের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকবেন ট্রেন্ট বোল্ট এবং জসপ্রিত বুমরাহ। আর লির মতে, এই যুদ্ধে দুই দলের সৈনিক থাকবেন তারা। চলতি মাসের ১৮ তারিখ পর্দা উঠবে আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের। সাউদাম্পটনে অনুষ্ঠিত এই ফাইনাল চলবে ২২জুন পর্যন্ত। ২৩ জুন রয়েছে রিজার্ভ ডে। প্রথমবারের মতো আয়োজিত এই চ্যাম্পিয়নশিপের ফাইনালে লড়বে ভারত এবং নিউজিল্যান্ড।আপাতত তাই এই ফাইনালকে ঘিরেই চলছে সব আলোচনা।
![]()
লি মনে করছেন, কিউই এবং ভারতীয়দের মধ্যকার এই লড়াইয়ে আসল লড়াইটা হবে বোল্ট এবং বুমরাহর মধ্যে। কারণ হিসেবে অস্ট্রেলিয়ার এই সাবেক ক্রিকেটার জানিয়েছেন, দুজনই ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে(আইপিএল) খেলেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। তাই নিজেদের শক্তি এবং দুর্বলতা সম্পর্কে অবগত বর্তমান সময়ের এই সেরা দুই পেসার। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাকে (আইসিসি) দেয়া এক সাক্ষাৎকারে লি বলেন,
![]()
‘আমার মতে আসল লড়াইটা হবে বোল্ট এবং বুমরাহর মধ্যে। কারণ তারা একে অপরকে বেশ ভালোভাবে চেনে। এমনকি নিজেদের দুর্বলতা এবং শক্তিমত্তা সম্পর্কেও অবগত। তাই আমি মনে করি এই ধরণের প্রতিযোগিতা একটা ভারসাম্য আনবে দুই দলের মাঝে।’ ‘যা যে কোনো পরিস্থিতিতে যে কাউকে এগিয়েও নিতে পারে আবার পিছিয়েও দিতে পারে। এটা ক্রিকেট বিশ্বের জন্য দারুণ।
![]()
আপনি এই দুজন দারুণ ক্রিকেটারদের দিকে তাকালেই বুঝবেন যে ওরা আসলেই বিশ্বমানের। ১৪০ গতিতে বোলিং করে বোল্ট আর বুমরাহ ডিউক বল সুইং করাতে পারে। তাই তারা নিজেদের সেরাটা দিতেই মুখিয়ে থাকবে’ আরও যোগ করেন লি।’ দুই বোলারের যুদ্ধ নিয়ে কথা বলার সঙ্গে অধিনায়কদের নিয়েও কথা বলতে ভুলেননি ব্রেট লি। তিনি বলেন, ‘অবশ্যই তারা দুজন আলাদা। কেন অনেক রক্ষণাত্মক তবে বিরক্তিকর নয়।
![]()
তার দারুণ ক্রিকেট মস্তিষ্ক আছে। আমি মনে করি সে দারুণ একটি ক্রিকেট মস্তিষ্ক পেয়েছে এবং আমি তার ধৈর্যের প্রশংসা করি। তাই আমি বলেছিলাম সে বিরক্তিকর অধিনায়ক নয়।













































