প্রচ্ছদ দৈনিক খবর

এবার ফেরিঘাটে আনসার মোতায়েন

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে করো’নাভাই’রাস। বাংলাদেশও এর বাইরে নয়। এই বিশেষ ধরনের ভাই’রাসের সংক্রমণ নিয়ে দেশে-বিদেশে উদ্বেগ বাড়ছে। কিন্তু নিজেকে আর নিজের পরিবার, স্বজনদের রক্ষা করতে কতটুকু সচেতন আম’রা? প্রশ্ন থেকেই যায়।

নতুন খবর হচ্ছে, করো’নাভাই’রাসের সংক্রমণ প্রতিরোধে ঘরমুখো মানুষের যাতায়াত ঠেকাতে গত শনিবার (৮ মে) সন্ধ্যার পর থেকে মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জের ফেরিঘাটে বিজিবি মোতায়েন করা হয়। এর তিনদিন পর মুন্সিগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটে ঘরমুখো মানুষ ও গাড়ির চাপ নিয়ন্ত্রণে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবার আনসার মোতায়েন করা হয়েছে।

সোমবার (১০ মে) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক (যোগাযোগ) মেহেনাজ তাবাসসুম রেবিন স্বাক্ষরিত এক সংবাদ বি’জ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।